অন্বেষণ › বিষয় › অসুস্থতা ও চিকিৎসক
দৈনন্দিন জীবন
বাইবেলে অসুস্থতা ও চিকিৎসক
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 41টি অংশ, লাইন ধরে ধরে।
চিকিৎসক
- যোষেফের চিকিৎসকেরা যাকোবের দেহে সুগন্ধি মাখিয়ে সংরক্ষণ করেআদি 50:2
পদগুলি
আদি 50:2আর যোষেফ নিজের বাবার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে নিজের দাস চিকিৎসকদেরকে আদেশ করলেন, তাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।
- পায়ের রোগে আক্রান্ত আসা চিকিৎসকদের খোঁজ করেন2 বংশ 16:12, 1 রাজা 15:23
পদগুলি
2 বংশ 16:12আসার রাজত্বের ঊনচল্লিশ বছরে তাঁর পায়ে রোগ হল; তাঁর এই রোগ ভীষণ হলেও তিনি সদাপ্রভুর সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের খোঁজ করলেন।
1 রাজা 15:23আসার অন্যান্য সব কাজ, যুদ্ধে তাঁর জয়ের কথা, তিনি যা কিছু করেছিলেন এবং যে সব শহর তিনি গড়ে তুলেছিলেন তা যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই? বুড়ো বয়সে আসার পায়ে একটা রোগ হল।
- বারো বছর রক্তস্রাবে ভোগা এক নারী চিকিৎসকদের পিছনে সব খরচ করেছিলমার্ক 5:25–26, লুক 8:43
পদগুলি
মার্ক 5:25–26আর একটি স্ত্রীলোক বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল, অনেক চিকিত্সকের মাধ্যমে বহু কষ্টভোগ করেছিল এবং তার যা টাকা ছিল সব ব্যয় করেও সুস্থতা পায়নি, বরং আরও অসুস্থ হয়েছিল।
লুক 8:43আর, একটি মহিলা, যে বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিলেন, তিনি ডাক্তারদের পিছনে সব টাকা ব্যয় করেও কারও কাছেই সুস্থ হতে পারেননি,
- সুস্থদের নয়, অসুস্থদেরই চিকিৎসকের দরকারমথি 9:12
পদগুলি
মথি 9:12যীশু তা শুনে তাদেরকে বললেন, সুস্থ লোকদের ডাক্তার দেখাবার দরকার নেই, কিন্তু অসুস্থদের প্রয়োজন আছে।
- একটি প্রবাদ: চিকিৎসক, নিজেকে সুস্থ করো!লুক 4:23
পদগুলি
লুক 4:23যীশু তাদের বললেন, “তোমরা আমাকে অবশ্যই এই প্রবাদবাক্য বলবে, ডাক্তার আগে নিজেকে সুস্থ কর; কফরনাহূমে তুমি যা যা করেছ আমরা শুনেছি, সে সব এখানে নিজের দেশেও কর।”
- লূক, প্রিয় চিকিৎসককল 4:14
পদগুলি
কল 4:14প্রিয় চিকিৎসক লুক এবং দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
- গিলিয়দে কি সুগন্ধি মলম নেই? সেখানে কি চিকিৎসক নেই?যির 8:22
পদগুলি
যির 8:22গিলিয়দে কি কোন ওষুধ নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? আমার প্রজার মেয়ে কেন সুস্থ হয়নি?
প্রতিকার
- হিষ্কিয়ের ফোড়ার জন্য ডুমুরের চাকার প্রলেপ2 রাজা 20:7, যিশা 38:21
পদগুলি
2 রাজা 20:7ফলে যিশাইয় বললেন, “ডুমুর ফলের একটা চাক নিয়ে এস।” লোকেরা তা এনে হিষ্কিয়ের ফোড়ার উপরে দিল এবং তিনি সুস্থ হলেন।
যিশা 38:21এখন যিশাইয় বলেছিলেন, “ডুমুর দিয়ে একটা প্রলেপ তৈরী করে তার ফোড়ার উপর লাগিয়ে দিলে তিনি সুস্থ হবেন।”
- শমরীয় তেল ও আঙুর-রস ঢেলে ক্ষত বেঁধে দেয়লুক 10:34
পদগুলি
লুক 10:34এবং কাছে গিয়ে তেল ও আঙ্গুরের রস ঢেলে দিয়ে তার ক্ষত জায়গাগুলো বেঁধে দিল, পরে তার পশুর উপরে তাকে বসিয়ে এক সরাইখানায় নিয়ে গেল ও তার যত্ন করল।
- পেট ও ঘন ঘন অসুখের জন্য একটু আঙুর-রস1 তীম 5:23
পদগুলি
1 তীম 5:23এখন থেকে শুধু জল পান করো না, কিন্তু তোমার হজমের জন্য ও তোমার পেটের অসুখ এবং বার বার অসুখ হলে অল্প আঙ্গুর রস ব্যবহার কোরো।
- অসুস্থদের তেল মাখানো হতমার্ক 6:13, যাকো 5:14
পদগুলি
মার্ক 6:13আর তাঁরা অনেক ভূত ছাড়ালেন এবং অনেক অসুস্থ লোককে তেল মাখিয়ে তাদেরকে সুস্থ করলেন।
যাকো 5:14তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ? সে মণ্ডলীর প্রাচীনদেরকে ডেকে আনুক; এবং তাঁরা প্রভুর নামে তাকে তেলে অভিষিক্ত করে তার উপরে প্রার্থনা করুক।
- আনন্দিত হৃদয় ভালো ওষুধহিতো 17:22
পদগুলি
হিতো 17:22আনন্দিত হৃদয় হল ভালো ওষুধ; কিন্তু ভগ্ন আত্মা হাড় শুকনো করে।
উদাহরণ
- যাকোব অসুস্থ হন; যোষেফ তাঁর দুই ছেলেকে নিয়ে আসেনআদি 48:1
পদগুলি
আদি 48:1এ সব ঘটনা হলে পর কেউ যোষেফকে বলল, “দেখুন, আপনার বাবা অসুস্থ;” তাতে তিনি নিজের দুই ছেলে মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে নিয়ে গেলেন।
- এক মিশরীয় দাস অসুস্থ হলে তার মনিব তাকে ফেলে যায়1 শমূ 30:13
পদগুলি
1 শমূ 30:13পরে দায়ূদ তাকে জিজ্ঞাসা করল, “তুমি কার লোক? কোন জায়গা থেকে এসেছ?” সে বলল, “আমি একজন মিস্রীয় যুবক, একজন অমালেকীয়ের দাস; আজ তিন দিন হল, আমি অসুস্থ হয়েছিলাম বলে আমার কর্তা আমাকে ত্যাগ করে গেলেন৷
- যারবিয়ামের ছেলে অসুস্থ হয়; তার মা ছদ্মবেশে ভাববাদীর কাছে যান1 রাজা 14:1–3
পদগুলি
1 রাজা 14:1–3সেই দিন যারবিয়ামের ছেলে অবিয় অসুস্থ হয়ে পড়ল। তখন যারবিয়াম নিজের স্ত্রীকে বললেন, “উঠ, তুমি এমন কাপড় পর যাতে তোমাকে যারবিয়ামের স্ত্রী বলে চেনা না যায়। তারপর তুমি শীলোতে যাও। ভাববাদী অহিয় সেখানে আছেন। তিনিই আমাকে বলেছিলেন যে, আমি এই লোকদের রাজা হব। তুমি সঙ্গে করে দশটা রুটি, কিছু পিঠা ও এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। ছেলেটির কি হবে তা তিনি তোমাকে বলে দেবেন।”
- সারিফতের বিধবার ছেলে অসুস্থ হয়1 রাজা 17:17
পদগুলি
1 রাজা 17:17এই সব ঘটনার পরে সেই স্ত্রীলোক, যে বাড়ির মালিক তার ছেলে অসুস্থ হল এবং তার অসুখ এমন বেশি হল যে, তার শরীরে আর শ্বাসবায়ু থাকল না।
- মাঠে শূনেমীয় নারীর ছেলে: আমার মাথা! আমার মাথা!2 রাজা 4:18–20
পদগুলি
2 রাজা 4:18–20ছেলেটি বড় হওয়ার পর একদিন তার বাবা যখন ফসল কাটবার লোকদের সঙ্গে ছিলেন, তখন সে তার বাবার কাছে গেল। পরে সে বাবাকে বলল, “আমার মাথা, আমার মাথা।” তার বাবা একজন চাকরকে বললেন, “তুমি ওকে তুলে ওর মায়ের কাছে নিয়ে যাও।” পরে সে তাকে তুলে নিয়ে মায়ের কাছে আনলে ছেলেটি দুপুর পর্যন্ত মায়ের কোলে বসে থাকল, তারপর মারা গেল।
- জাফরি দিয়ে পড়ে অহসিয় আহত হন2 রাজা 1:2
পদগুলি
2 রাজা 1:2আর অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ির উপরের কুঠরীর জানালা দিয়ে নীচে পড়ে গিয়ে অসুস্থ হলেন; তাতে তিনি কয়েকজন দূতকে বলে পাঠালেন, “যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই অসুস্থতা থেকে আমি সুস্থ হব কি না?”
- অরামের বিনহদদ ইলীশায়ের কাছে জানতে চান, তিনি সুস্থ হবেন কি না2 রাজা 8:7–8
পদগুলি
2 রাজা 8:7–8এক দিন ইলীশায় দম্মেশকে উপস্থিত হলেন। তখন অরামের রাজা বিনহদদ অসুস্থ ছিলেন; তিনি খবর পেলেন যে, “ঈশ্বরের লোকটি এখানে এসেছেন।” রাজা তখন হসায়েলকে বললেন, “তুমি একটা উপহার নিয়ে ঈশ্বরের লোকের সঙ্গে দেখা করতে যাও এবং তাঁর মধ্যে দিয়ে সদাপ্রভুকে জিজ্ঞাসা কর, আমি কি এই অসুখে বাঁচব?”
- ইলীশায় সেই রোগে অসুস্থ হন, যাতে তিনি মারা যান2 রাজা 13:14
পদগুলি
2 রাজা 13:14ইলীশায় অসুস্থ হলেন, সেই অসুখেই তাঁর মৃত্যু হয়। ইস্রায়েলের রাজা যোয়াশ তাঁর কাছে গিয়ে তাঁর মুখের উপরে নিচু হয়ে কেঁদে বললেন, “হে আমার পিতা, হে আমার পিতা, ইস্রায়েলের রথ ও ঘোড়াচালক।”
- হিষ্কিয় মৃত্যুর মতো অসুস্থ হন, তারপর সুস্থ হনযিশা 38:1, 2 রাজা 20:7
পদগুলি
যিশা 38:1সেই দিনের হিষ্কিয় অসুস্থ হয়ে মারা যাওয়ার দিন হয়েছিল। তাই আমোসের ছেলে ভাববাদী যিশাইয় তার কাছে গিয়ে বললেন এবং তাকে বললেন, “সদাপ্রভু বলছেন, তোমার ঘরে ব্যবস্থা করে রাখো, কারণ তুমি মারা যাবে, ভাল হবে না।”
2 রাজা 20:7ফলে যিশাইয় বললেন, “ডুমুর ফলের একটা চাক নিয়ে এস।” লোকেরা তা এনে হিষ্কিয়ের ফোড়ার উপরে দিল এবং তিনি সুস্থ হলেন।
- ফোড়ায় ঢাকা ইয়োব খোলামকুচি দিয়ে নিজের গা চুলকানইয়ো 2:7–8
পদগুলি
ইয়ো 2:7–8তাতে শয়তান সদাপ্রভুর সামনে থেকে চলে গেল এবং ইয়োবকে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত ভয়ঙ্কর ফোঁড়ায় ভরিয়ে দিয়ে কষ্ট দিল। ইয়োব নিজেকে ঘষার জন্য একটা ভাঙ্গা মাটির পাত্রের টুকরো নিলেন এবং তিনি ছাইয়ে বসলেন।
- এক দর্শনের পর দানিয়েল কয়েক দিন অসুস্থ থাকেনদানি 8:27
পদগুলি
দানি 8:27তখন আমি, দানিয়েল ক্লান্ত হয়ে পড়লাম এবং কিছুদিন অসুস্থ হয়ে শুয়ে রইলাম। তারপর আমি উঠলাম এবং রাজার কাজ করতে গেলাম। কিন্তু আমি সেই দর্শনের জন্য খুবই হতভম্ব হয়েছিলাম, কিন্তু কেউ বুঝতে পারল না।
- পিতরের শাশুড়ি প্রবল জ্বরে শয্যাশায়ীমথি 8:14, লুক 4:38
- কফরনাহূমে এক রাজকর্মচারীর ছেলে অসুস্থ হয়ে পড়ে আছেযোহ 4:46–47
পদগুলি
যোহ 4:46–47পরে তিনি আবার গালীলের সেই কান্না শহরে আসলেন, যেখানে তিনি জলকে আঙ্গুর রস বানিয়েছিলেন। সেখানে একজন রাজকর্মী ছিলেন যাঁর ছেলে কফরনাহূমে অসুস্থ ছিল। যখন তিনি শুনলেন যীশু যিহূদিয়া থেকে গালীলে এসেছেন তিনি তাঁর কাছে গেলেন এবং অনুরোধ করলেন যেন তিনি আসেন এবং তাঁর ছেলেকে সুস্থ করেন যে প্রায় মরে যাবার মত হয়েছিল।
- মৃগীরোগী এক বালক প্রায়ই আগুনে বা জলে পড়ে যায়মথি 17:15
পদগুলি
মথি 17:15“প্রভু, আমার ছেলেকে দয়া করুন, কারণ সে মৃগী রোগে আক্রান্ত এবং খুবই কষ্ট পাচ্ছে, আর সে বার বার জলে ও আগুনে পড়ে যায়।
- বৈথেসদা পুকুরের পাশে অনেক অসুস্থ পড়ে থাকে; একজন আটত্রিশ বছর ধরেযোহ 5:2–3, যোহ 5:5
- জন্ম থেকে খোঁড়া এক লোককে প্রতিদিন মন্দিরের দরজায় বয়ে আনা হয়প্রেরিত 3:2
পদগুলি
প্রেরিত 3:2সেদিন মানুষেরা এক ব্যক্তিকে বহন করে নিয়ে আসছিল। সেই ব্যক্তি মায়ের গর্ভ হতে খোঁড়া। তাকে প্রতিদিন মন্দিরের সুন্দর নামে এক দরজার কাছে রেখে দিত, যাতে, মন্দিরে যারা প্রবেশ করে, তাদের কাছে ভিক্ষা চাইতে পারে।
- বৈথনিয়ার লাসার অসুস্থ; তার বোনেরা যীশুকে খবর পাঠানযোহ 11:1–3
পদগুলি
যোহ 11:1–3একজন যাঁর নাম লাসার তিনি অসুস্থ ছিলেন, তিনি মরিয়ম ও তাঁর বোন মার্থা বৈথনিয়া গ্রামের লোক ছিলেন। ইনি হলেন সেই লাসারের বোন মরিয়ম, যিনি প্রভুকে সুগন্ধি তেল মাখিয়ে দেন এবং নিজের মাথার চুল দিয়ে তাঁর পা মুছে দেন; তাঁরই ভাই লাসার অসুস্থ ছিলেন। বোনেরা তাঁকে বলে পাঠালেন, প্রভু, দেখুন আপনি যাকে ভালবাসেন সে অসুস্থ হয়ে পড়েছে।
- দর্কা অসুস্থ হয়ে মারা যানপ্রেরিত 9:37
পদগুলি
প্রেরিত 9:37সেই দিন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান; সেখানকার লোকেরা তাঁকে স্নান করালেন এবং ওপরের ঘরে শুইয়ে রাখলেন।
- পুব্লীয়ের বাবা জ্বর ও আমাশয়ে অসুস্থপ্রেরিত 28:8
পদগুলি
প্রেরিত 28:8সেই দিন পুব্লিয়ের বাবা জ্বর ও আমাশা রোগের জন্য বিছানাতে শুয়ে থাকতেন, আর পৌল ভিতরে তার কাছে গিয়ে প্রার্থনার সাথে তার উপরে হাত রেখে তাকে সুস্থ করলেন।
- ইপাফ্রাদীত অসুস্থ হয়ে প্রায় মরতে বসেছিলেনফিলি 2:25–27
পদগুলি
ফিলি 2:25–27কিন্তু আমার ভাই, সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারী সেবক ইপাফ্রাদীত তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমার আবশ্যক মনে হল। কারণ তিনি তোমাদের সবাইকে দেখবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাঁর অসুস্থতার সংবাদ শুনেছ বলে তিনি ব্যাকুল হয়েছিলেন। আর সত্যিই তিনি অসুস্থতায় মারা যাওয়ার মত হয়েছিলেন; কিন্তু ঈশ্বর তাঁর ওপর দয়া করেছেন, আর কেবল তাঁর ওপর না, আমার ওপরও দয়া করেছেন, যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়।
- এক অসুস্থতার কারণে পৌল প্রথমে গালাতিয়ায় প্রচার করেনগালা 4:13–14
পদগুলি
গালা 4:13–14আর তোমরা জান, আমি দেহের অসুস্থতায় প্রথমবার তোমাদের কাছে সুসমাচার প্রচারের সুযোগ পেয়েছিলাম, আর আমার দেহের দুর্বলতায় তোমাদের যে পরীক্ষা হয়েছিল, তা তোমরা তুচ্ছ কর নি, ঘৃণাও কর নি, বরং ঈশ্বরের এক দূতের মতো, খ্রীষ্ট যীশুর মতো, আমাকে গ্রহণ করেছিলে।
- পৌল ত্রফিমকে অসুস্থ অবস্থায় মিলিতে রেখে আসেন2 তীম 4:20
পদগুলি
2 তীম 4:20ইরাস্ত করিন্থ শহরে আছেন এবং ত্রফিম অসুস্থ হওয়াতে আমি তাঁকে মিলিত শহরে রেখে এসেছি।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব