Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › খাবার

দৈনন্দিন জীবন

বাইবেলে খাবার

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 38টি অংশ, লাইন ধরে ধরে।

লোকেরা কী খেত

  • সংসারের জন্য ছাগলের দুধহিতো 27:27
    পদগুলি
    হিতো 27:27তোমার খাবারের জন্য, তোমার পরিবারের খাবারের জন্য ছাগলেরা যথেষ্ট দুধ দেবে, তোমার যুবতী দাসীদের প্রতিপালন করবে।
  • দই, দুধ, মেষশাবকের চর্বি ও সেরা গমদ্বিতীয় 32:14
    পদগুলি
    দ্বিতীয় 32:14তিনি গরুর মাখন, মেষীর দুগ্ধ্‌, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ ও ছাগ এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি দ্রাক্ষা ফলের দ্রাক্ষারস পান করলে।
  • সেনাপতির জন্য দশ টুকরো পনির1 শমূ 17:17–18
    পদগুলি
    1 শমূ 17:17–18আর যিশয় তাঁর ছেলে দায়ূদকে বললেন, “তুমি তোমার ভাইদের জন্য এক ঐফা ভাজা শস্য আর এই দশটা রুটি নিয়ে তাড়াতাড়ি শিবিরে ভাইদের কাছে যাও, আর এই দশ তাল পনীর তাদের হাজারপতিদের জন্য নিয়ে যাও এবং তোমার ভাইয়েরা কেমন আছে তা দেখে এস, আর তাদের কাছ থেকে কোনো একটা চিহ্ন নিয়ে এস।
  • দায়ূদের লোকদের জন্য গম, যব, শিম, মসুর ডাল, মধু ও পনির2 শমূ 17:28–29
    পদগুলি
    2 শমূ 17:28–29বিছানা, গামলা, মাটির পাত্র এবং খাবার জন্য গম, যব, সুজি, ভাজা শস্য, শিম, মসুর, ভাজা কড়াই, মধু, দই এবং ভেড়ার পাল ও গরুর দুধের ছানা আনলেন৷ কারণ তাঁরা বললেন, “মরুপ্রান্তে লোকেরা ক্ষিধে, তেষ্টায় ক্লান্ত হয়েছে৷”
  • অব্রাহাম রুটি, কচি বাছুর, দই ও দুধ পরিবেশন করেনআদি 18:5–8
    পদগুলি
    আদি 18:5–8কিছু খাবার এনে দিই, তা দিয়ে প্রাণ তৃপ্ত করুন, পরে নিজের পথে এগিয়ে যাবেন; কারণ এরই জন্য নিজের দাসের কাছে এসেছেন।” তখন তাঁরা বললেন, “যা বললে, তাই কর।” তাতে অব্রাহাম তাড়াতাড়ি করে তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, “শীঘ্র 21 কিলো উত্তম ময়দা নিয়ে মেখে গোলা বানিয়ে রুটি তৈরী কর।” পরে অব্রাহাম দৌড়িয়ে গিয়ে পশুপাল থেকে উৎকৃষ্ট কোমল এক বাছুর নিয়ে দাসকে দিলে সে তা তাড়াতাড়ি রান্না করল। তখন তিনি দই, দুধ ও রান্না মাংস নিয়ে তাঁদের সামনে দিলেন এবং তাঁদের কাছে বৃক্ষ তলায় দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন।
  • রূত সিরকায় রুটি ডুবিয়ে খান এবং ভাজা শস্য খানরূত 2:14
    পদগুলি
    রূত 2:14পরে ভোজন দিনের বোয়স তাকে বললেন, “তুমি এই জায়গায় এসে রুটি খাও এবং তোমার রুটির খন্ড সিরকায় ডুবিয়ে নাও।” তখন সে ছেদককের পাশে বসলে তারা তাকে ভাজা শস্য দিল; তাতে সে খেয়ে তৃপ্ত হল এবং কিছু রেখে দিল।
  • সবার জন্য রুটি, খেজুরের পিঠে ও কিশমিশের পিঠে2 শমূ 6:19
    পদগুলি
    2 শমূ 6:19আর তিনি সব লোকের মধ্যে অর্থাৎ ইস্রায়েলের সমস্ত লোকেদের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে একটি করে রুটি ও একভাগ মাংস ও একখানা শুকনো আঙ্গুরের পিঠে দিলেন; পরে সব লোক নিজের নিজের ঘরে চলে গেল৷
  • অবীগল রুটি, আঙুর-রস, মেষ, কিশমিশ ও ডুমুরের পিঠে আনেন1 শমূ 25:18
    পদগুলি
    1 শমূ 25:18তখন অবীগল তাড়াতাড়ি দুশো রুটি, দু কুপা আঙুরের রস, পাঁচটা তৈরী ভেড়া, পাঁচ কাঠা ভাজা দানাশস্য, একশো গোছা শুকনো আঙুরফল ও দুশো ডুমুর-চাক নিয়ে গাধার উপরে চাপাল৷
  • সীবঃ দায়ূদের জন্য রুটি, কিশমিশ ও গ্রীষ্মের ফল আনেন2 শমূ 16:1–2
    পদগুলি
    2 শমূ 16:1–2পরে দায়ূদ পর্বতের চূড়া পিছনে ফেলে কিছুটা এগিয়ে গেলে দেখ, মফীবোশতের দাস সীবঃ সাজানো দুইটি গাধা সঙ্গে করে তাঁর সঙ্গে মিলিত হল৷ সেই গাধার পিঠে দুশো রুটি ও একশো গুচ্ছ শুকনো আঙ্গুরফল ও একশো চাপ গ্রীষ্মকালের ফল ও এক কুপা আঙ্গুর রস ছিল৷ রাজা সীবঃকে বললেন, “তোমার এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি?” সীবঃ বলল, “এই দুই গাধা রাজার লোকেদের সঙ্গী হবে, আর এই রুটি ও ফল যুবকদের খাবার এবং আঙ্গুর রস মরুপ্রান্তে ক্লান্ত লোকদের পানীয় হবে৷”
  • এক ক্ষুধার্ত মিশরীয় ডুমুরের পিঠে ও কিশমিশ খেয়ে চাঙ্গা হয়1 শমূ 30:11–12
    পদগুলি
    1 শমূ 30:11–12পরে তারা মাঠের মধ্যে একজন মিস্রীয়কে পেয়ে তাকে দায়ূদের কাছে আনল এবং তাকে রুটি দিলে সে ভোজন করল, আর তারা তাকে জল পান করতে দিল; আর তারা ডুমুরচাকের একখন্ড ও দুই থলে শুকনো দ্রাক্ষা তাকে দিল; তা খেলে পর সে পুনরায় শক্তি লাভ করল, কারণ তিন দিন রাত সে রুটি ভোজন কি জল পান করে নি৷
  • মিশরে মাছ, শসা, তরমুজ, পেঁয়াজকলি, পেঁয়াজ ও রসুনগণ 11:5
    পদগুলি
    গণ 11:5আমরা মিশর দেশে বিনা পয়সায় যে যে মাছ খেতাম, সেগুলো এবং শশা, খরমুজ, পেঁয়াজ জাতীয় সব্জি, পেঁয়াজ ও রসুনের কথা মনে পড়ছে।
  • রুটি ও মসুর ডালের ঝোলআদি 25:34
    পদগুলি
    আদি 25:34আর যাকোব এষৌকে রুটি ও মসুরের রান্না ডাল দিলেন। তিনি ভোজন পান করলেন, পরে উঠে চলে গেলেন। এই ভাবে এষৌ নিজের বড় হওয়ার অধিকার তুচ্ছ করলেন।
  • মান্নার স্বাদ মধুমেশানো বিস্কুটের মতোযাত্রা 16:31
    পদগুলি
    যাত্রা 16:31আর ইস্রায়েলের বংশ ঐ খাদ্যের নাম মান্না রাখল; তা ধনে বীজের মত সাদা এবং তাঁর স্বাদ মধুমেশানো বিস্কুটের মত ছিল।
  • দেশের ভাজা শস্য; তারপর মান্না বন্ধ হলযিহো 5:11–12
    পদগুলি
    যিহো 5:11–12সেই নিস্তারপর্ব্বের পরের দিন তারা দেশে উৎপন্ন শস্য ভোজন করতে লাগল, সেদিনের তাড়ীশূন্য রুটি ও ভাজা শস্য ভোজন করল। আর পরের দিন তাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না পড়া বন্ধ হল; তখন থেকে ইস্রায়েল-সন্তানরা আর মান্না পেল না, কিন্তু সেই বছরে তারা কনান দেশের ফল ভোজন করল।
  • গম, যব, শিম, মসুর ডাল, বাজরা ও জনার রুটিযিহি 4:9
    পদগুলি
    যিহি 4:9তুমি নিজের কাছে গম, যব, মটরশুটি, মসুরি, কঙ্গু ও জনার নিয়ে একটা পাত্রে রাখ এবং তা দিয়ে রুটি তৈরী কর তোমার জন্য; যত দিন পাশে শোবে। কারণ তিনশো নব্বই দিন তুমি তা খাবে!
  • দানিয়েল কেবল শাকসবজি ও জল চানদানি 1:12
    পদগুলি
    দানি 1:12তিনি বললেন “দয়া করে আমাদের, আপনার এই দাসদের দশ দিন পরীক্ষা করে দেখুন; আমাদের শুধু খাওয়ার জন্য কিছু শাক সব্জি ও জল পান করতে দিন।
  • দাঁড়কাকেরা সকালে ও সন্ধ্যায় এলিয়ের জন্য রুটি ও মাংস আনে1 রাজা 17:6
    পদগুলি
    1 রাজা 17:6দাঁড়কাকেরা সকালে ও বিকালে তাঁর জন্য রুটি ও মাংস আনত এবং তিনি সেই স্রোতের জল খেতেন।
  • বাপ্তিস্মদাতা যোহন পঙ্গপাল ও বনমধু খেতেনমথি 3:4
    পদগুলি
    মথি 3:4যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার বেল্ট ও তাঁর খাবার পঙ্গপাল ও বনমধু ছিল।
  • মোটাসোটা ষাঁড়ের চেয়ে ভালবাসার সঙ্গে শাকের থালা ভালোহিতো 15:17
    পদগুলি
    হিতো 15:17ভালবাসার সঙ্গে শাকসবজি খাওয়া ভাল, তবু ঘৃণার সঙ্গে মোটাসোটা গরু ভাল নয়।
  • ছেলে রুটি বা মাছ চায়মথি 7:9–10
    পদগুলি
    মথি 7:9–10তোমাদের মধ্যে এমন লোক কে যে, যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে?
  • হ্রদের পাশে কাঠকয়লার আগুনে মাছ ও রুটিযোহ 21:9
    পদগুলি
    যোহ 21:9যখন তারা ডাঙায় উঠেছিল তারা কাঠ কয়লার আগুন দেখেছিল যার ওপরে মাছ আর রুটি ছিল।
  • পুনরুত্থিত যীশু এক টুকরো ভাজা মাছ খানলুক 24:42
    পদগুলি
    লুক 24:42তখন তারা তাঁকে একটি ভাজা মাছ দিলেন।

খাবারের টেবিলে

  • রিবিকা দুটি ছাগলছানা দিয়ে সুস্বাদু খাবার রাঁধেনআদি 27:9
    পদগুলি
    আদি 27:9তুমি পালে গিয়ে সেখান থেকে উত্তম দুটি বাচ্চা ছাগল আন, তোমার বাবা যেমন ভাল বাসেন, সেরকম সুস্বাদু খাবার আমি প্রস্তুত করে দিই;
  • নারীরা রাঁধুনি ও রুটিওয়ালি হিসেবে কাজ করত1 শমূ 8:13, হিতো 31:15
    পদগুলি
    1 শমূ 8:13আর তিনি তোমাদের মেয়েদের নিয়ে সুগন্ধি তৈরী, রাধুনী ও রুটি তৈরীর কাজ করাবেন।
    হিতো 31:15তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদেরকে খাবার দেন, নিজের দাসীদেরকে কাজ নির্ধারণ করে দেন।
  • মিশরীয়রা ইব্রীয়দের সঙ্গে খেত নাআদি 43:32
    পদগুলি
    আদি 43:32তখন তাঁর জন্য আলাদা ও তাঁর ভাইদের জন্য আলাদা এবং তাঁর সঙ্গে ভোজনকারী মিশরীয়দের জন্য আলাদা পরিবেশন করা হল, কারণ ইব্রীয়দের সঙ্গে মিশরীয়েরা খাবার খায় না; কারণ তা মিশরীয়দের ঘৃণার কাজ।
  • রুটি ভাঙার আগে ধন্যবাদ দেওয়া হতমার্ক 8:6, লুক 24:30, প্রেরিত 27:35
    পদগুলি
    মার্ক 8:6পরে তিনি লোকদের জমিতে বসতে নির্দেশ দিলেন এবং সেই সাতখানা রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য শিষ্যদের দিতে লাগলেন; আর শিষ্যরা লোকদের দিলেন।
    লুক 24:30পরে যখন তিনি তাদের সঙ্গে খাবার খেতে বসলেন, তখন রুটি নিয়ে ধন্যবাদ করলেন এবং ভেঙে তাদের দিতে লাগলেন।
    প্রেরিত 27:35এই বলে পৌল রুটি নিয়ে সকলের সামনে ঈশ্বরের ধন্যবাদ দিলেন, পরে সেটি ভেঙে ভোজন করতে শুরু করলেন।
  • শেষ ভোজের পরে একটি স্তবগান গাওয়া হয়মথি 26:30
    পদগুলি
    মথি 26:30পরে তাঁরা প্রশংসা গান করতে করতে, জৈতুন পর্বতে গেলেন।

খাদ্য হিসেবে নিষিদ্ধ

  • স্থলচর পশু: কেবল যাদের খুর দুভাগ এবং যারা জাবর কাটেলেবী 11:3–4
    পদগুলি
    লেবী 11:3–4পশুদের মধ্যে যে কোনো পশু সম্পূর্ণ দুই টুকরো খুরবিশিষ্ট ও জাবর কাটে, তা তোমরা খেতে পার। কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই টুকরো খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই এই পশু খাবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে বটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।
  • জলচর প্রাণী: কেবল যাদের ডানা ও আঁশ আছেলেবী 11:9–10
    পদগুলি
    লেবী 11:9–10জলে বাস করা জন্তুদের মধ্যে তোমরা এই সব খেতে পার; সমুদ্রে কি নদীতে অবস্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য। কিন্তু সমুদ্রে কি নদীতে অবস্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণিত।
  • ঈগল, শকুন ও তালিকার অন্য পাখি খাওয়া যাবে নালেবী 11:13
    পদগুলি
    লেবী 11:13আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন,
  • পঙ্গপাল, ঝিঁঝিঁ ও ফড়িং খাওয়া যায়লেবী 11:21–22
    পদগুলি
    লেবী 11:21–22তাছাড়া চার পায়ে চলা পাখনাবিশিষ্ট জন্তুর মধ্যে মাটিতে লাফানোর জন্যে যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে। ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে।
  • রক্ত ঝরিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়লেবী 17:13–14
    পদগুলি
    লেবী 17:13–14আর ইস্রায়েল সন্তানদের মধ্যে কোনো ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশী লোক যদি শিকারে কোনো খাদ্য পশু কিংবা পাখি হত্যা করে, তবে সে তার রক্ত ঢেলে দিয়ে ধূলাতে আচ্ছাদন করবে।” কারণ প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাই তার প্রাণ স্বরূপ; এই জন্য আমি ইস্রায়েল সন্তানদের বললাম, “তোমরা কোনো প্রাণীর রক্ত খাবে না, কারণ প্রত্যেক প্রাণীর রক্তই তার প্রাণ; যে কেউ তা খাবে, সে উচ্ছেদ হবে।
  • মাঠে পশুর হাতে ছিন্নভিন্ন প্রাণীর মাংস নয়যাত্রা 22:31
    পদগুলি
    যাত্রা 22:31আর তোমরা আমার জন্য পবিত্র লোক হবে; সুতরাং ক্ষেত্রে পড়ে থাকা কোনো বিদীর্ণ মাংস খাবে না; পরিবর্তে তা কুকুরের কাছে ছুঁড়ে ফেলে দেবে।
  • ছাগলছানাকে তার মায়ের দুধে রান্না কোরো নাযাত্রা 23:19, দ্বিতীয় 14:21
    পদগুলি
    যাত্রা 23:19তোমার জমির প্রথম ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘরে এনো। আর তোমরা ছাগল ছানাকে তার মায়ের দুধের সঙ্গে রান্না কোরো না।
    দ্বিতীয় 14:21তোমরা নিজে থেকে মারা যাওয়া কোনো প্রাণীর মাংস খাবে না; তোমার শহরের দরজার মাঝখানে কোনো বিদেশীকে খাওয়ার জন্যে তা দিতে পার, কিংবা বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পার; কারণ তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর পবিত্র লোক। তুমি বাচ্চা ছাগলকে তার মায়ের দুধে রান্না করবে না।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব