অন্বেষণ › বিষয় › ব্যবসা ও বণিক
দৈনন্দিন জীবন
বাইবেলে ব্যবসা ও বণিক
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 37টি অংশ, লাইন ধরে ধরে।
- অব্রাহাম বণিকদের প্রচলিত মাপ অনুসারে রূপা ওজন করে দেনআদি 23:16
পদগুলি
আদি 23:16তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।
- এক ইশ্মায়েলীয় কাফেলা মশলা, সুগন্ধি মলম ও গন্ধরস মিশরে নিয়ে যায়আদি 37:25
পদগুলি
আদি 37:25পরে তারা খাবার খেতে বসল এবং চোখ তুলে চাইল, আর দেখ, গিলিয়দ থেকে এক দল ইশ্মায়েলীয় ব্যবসায়ী লোক আসছে; তারা উটে সুগন্ধি দ্রব্য, গুগ্গুলু ও গন্ধরস নিয়ে মিশর দেশে যাচ্ছিল।
- যোষেফকে কুড়ি সেকেল রূপায় বণিকদের কাছে বিক্রি করা হয়আদি 37:28, আদি 37:36
- হীরম এরস ও দেবদারু কাঠ পাঠান; শলোমন গম ও জলপাই তেলে দাম দেন1 রাজা 5:8–11, 2 বংশ 2:15
পদগুলি
1 রাজা 5:8–11হীরম শলোমনকে এই খবর পাঠালেন, “আপনার পাঠানো খবর আমি পেয়েছি। এরস ও দেবদারু কাঠের ব্যাপারে আপনার সব ইচ্ছাই আমি পূর্ণ করব। আমার লোকেরা সেগুলো লিবানোন থেকে নামিয়ে সমুদ্রে আনবে। তারপর আমি সেগুলো দিয়ে ভেলা তৈরী করে সমুদ্রে ভাসিয়ে আপনার নির্দিষ্ট করা জায়গায় পাঠিয়ে দেব। সেখানে তারা সেগুলো খুলে ফেলবে আর তখন আপনি সেগুলো নিয়ে যেতে পারবেন। আমার রাজবাড়ীর লোকদের জন্য খাবার দেওয়ার মাধ্যমে আপনি আমার ইচ্ছা পূরণ করবেন।” ফলে হীরম শলোমনের চাহিদামত সমস্ত এরস ও দেবদারু কাঠ দিতে লাগলেন, আর শলোমন হীরমকে তাঁর রাজবাড়ীর লোকদের খাবারের জন্য তিন হাজার ছশো টন গম ও চার হাজার আটশো লিটার খাঁটি তেল দিলেন। শলোমন বছরের পর বছর তা দিতে থাকলেন।
2 বংশ 2:15অতএব আমার প্রভু যে গম, যব, তেল ও আঙ্গুর রসের কথা বলেছেন, তা নিজের দাসদের কাছে পাঠিয়ে দিন ৷
- শলোমনের জাহাজের বহর ওফীর থেকে 420 তালন্ত সোনা আনে1 রাজা 9:26–28
পদগুলি
1 রাজা 9:26–28রাজা শলোমন সুফসাগরের তীরে ইদোমের এলৎ শহরের কাছে ইৎসিয়োন গেবরে কিছু জাহাজ তৈরী করলেন। শলোমনের লোকদের সঙ্গে নৌবহরে কাজ করবার জন্য হীরম তাঁর কয়েকজন দক্ষ নাবিক সেই সব জাহাজে পাঠিয়ে দিলেন। তারা ওফীরে গিয়ে প্রায় সাড়ে ষোল টন সোনা নিয়ে এসে রাজা শলোমনকে দিল।
- শলোমন বণিক ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব পান1 রাজা 10:15, 2 বংশ 9:14
পদগুলি
1 রাজা 10:15এছাড়া বণিক ও ব্যবসায়ীদের কাছ থেকে, আরবীয় রাজাদের কাছ থেকে ও দেশের শাসনকর্ত্তাদের কাছ থেকেও সোনা আসত।
2 বংশ 9:14এছাড়া বণিক ও ব্যবসায়ীরা সোনা নিয়ে আসত এবং আরবের সমস্ত রাজারা ও দেশের শাসনকর্তারা শলোমনের কাছে সোনা ও রূপা নিয়ে আসতেন।
- নয়মী ইলীমেলকের জমি বিক্রি করেনরূত 4:3
পদগুলি
রূত 4:3তখন বোয়স ঐ মুক্তিকর্তা জ্ঞাতিকে বললেন, “আমাদের ভাই ইলীমেলকের যে জমি ছিল, তা মোয়াব দেশ থেকে আসা নয়মী বিক্রি করছেন।
- স্বর্ণকার ও বণিকেরা যিরূশালেমের প্রাচীরের একটি অংশ মেরামত করেনহি 3:32
পদগুলি
নহি 3:32আর কোণে উঠবার রাস্তা ও মেষ দরজার মধ্যে স্বর্ণকারেরা ও ব্যবসায়ীরা সারাই করল।
- সোরের লোকেরা বিশ্রামবারে যিরূশালেমে মাছ বিক্রি করেনহি 13:16
পদগুলি
নহি 13:16যিরূশালেমে বাসকারী সোরের লোকেরা মাছ আর বিক্রি করবার অন্যান্য সব জিনিস এনে বিশ্রামবারে যিরূশালেমে যিহূদার লোকদের কাছে বিক্রি করছিল।
- নহিমিয় ফটক বন্ধ করেন; বণিকেরা নগরের বাইরে রাত কাটায়নহি 13:19–20
পদগুলি
নহি 13:19–20আমি এই আদেশ দিলাম যে, বিশ্রামবারের আরম্ভে যখন যিরূশালেমের দরজাগুলোর উপর সন্ধ্যার ছায়া নেমে আসবে তখন যেন দরজাগুলো বন্ধ করা হয় এবং বিশ্রামবার শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখা হয়। বিশ্রামবারে যাতে কোন বোঝা ভিতরে আনা না হয় তা দেখবার জন্য আমি আমার নিজের কয়েকজন কর্মচারীকে দরজাগুলোতে নিযুক্ত করলাম। এতে ব্যবসায়ীরা ও যারা সব রকম জিনিস বিক্রি করে তারা দুই একবার যিরূশালেমের বাইরে রাত কাটাল।
- গুণবতী স্ত্রী জমি কেনে এবং মসিনার পোশাক বিক্রি করেহিতো 31:16, হিতো 31:24
পদগুলি
হিতো 31:16তিনি ক্ষেত্রের বিষয়ে ঠিক করে তা কেনেন, নিজের হাতের ফল দিয়ে দ্রাক্ষার বাগান তৈরী করেন।
হিতো 31:24তিনি সূক্ষ্ম বস্ত্র তৈরী করে বিক্রি করেন, ব্যবসায়ীদের হাতে কটিবস্ত্র তুলেদেন।
- পৌলের জাহাজ সোরে মাল নামায়প্রেরিত 21:2–3
পদগুলি
প্রেরিত 21:2–3এবং সেখানে এমন একটি জাহাজ পেলাম যেটা ফৈনীকিয়ায় যাবে, আমরা সেই জাহাজে করে রওনা হলাম। পরে কুপ্র দ্বীপ দেখতে পেলাম ও সেই দ্বীপকে আমাদের বাঁদিকে ফেলে, সুরিয়া দেশে গিয়ে, সোর শহরে নামলাম; কারণ সেখানে জাহাজের মালপত্র নামানোর কথা ছিল।
- লুদিয়া, থুয়াতিরার বেগুনি কাপড়ের ব্যবসায়ীপ্রেরিত 16:14
পদগুলি
প্রেরিত 16:14আর থুয়াতিরা শহরে লুদিয়া নামে এক ঈশ্বরভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনে কাপড় বিক্রি করতেন তিনি আমাদের কথা শুনছিলেন। প্রভু তাঁর হৃদয় খুলে দিলেন যেন তিনি পৌলের কথা মনোযোগ দিয়ে শোনেন।
- মন্দিরের প্রাঙ্গণে টাকা বদলকারী ও পায়রা বিক্রেতারাযোহ 2:14
পদগুলি
যোহ 2:14পরে তিনি মন্দিরের মধ্যে দেখলেন যে লোকে গরু, মেষ ও পায়রা বিক্রি করছে এবং টাকা বদল করার লোকও বসে আছে;
- এক বণিক একটি দামী মুক্তার জন্য তার সব কিছু বিক্রি করে (একটি দৃষ্টান্ত)মথি 13:45–46
পদগুলি
মথি 13:45–46আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের সমান, যে ভালো ভালো মুক্তার খোঁজ করছিল, সে একটি মহামূল্য মুক্তা দেখতে পেয়ে সব বিক্রি করে তা কিনল।
- দাসদের ব্যবসা করার জন্য টাকা দেওয়া হয় (একটি দৃষ্টান্ত)লুক 19:13, মথি 25:16
- কাল আমরা অমুক শহরে গিয়ে ব্যবসা করবযাকো 4:13
পদগুলি
যাকো 4:13এখন দেখ, তোমাদের মধ্যে কেউ কেউ বলে, আজ কিংবা কাল আমরা ঐ শহরে যাব এবং সেখানে এক বছর থাকব, বাণিজ্য করব ও আয় করব।
সোরের সঙ্গে বাণিজ্য (যিহিষ্কেল 27)
- তর্শীশ: রূপা, লোহা, টিন ও সীসাযিহি 27:12
পদগুলি
যিহি 27:12সব ধরনের ধনের প্রাচুর্য্যের জন্য তর্শীশ তোমার বনিক ছিল; তারা রূপা, লোহা, দস্তা ও সীসা দিয়ে তোমার পণ্য পরিশোধ করত।
- যবন, তুবল ও মেশক: দাস ও পিতলের পাত্রযিহি 27:13
পদগুলি
যিহি 27:13যবন, তুবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল; তারা মানুষের প্রাণ ও ব্রোঞ্জের পাত্র দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।
- তোগর্ম-কুল: ঘোড়া, যুদ্ধের ঘোড়া ও খচ্চরযিহি 27:14
পদগুলি
যিহি 27:14তোগর্ম-কুলের লোকেরা ঘোটক, যুদ্ধের ঘোড়া ও অশ্বতর এনে তোমার পণ্য পরিশোধ করত।
- দদান: জিনের কাপড়; উপকূলের দেশগুলো: হাতির দাঁত ও আবলুস কাঠযিহি 27:15, যিহি 27:20
পদগুলি
যিহি 27:15দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, পণ্যদ্রব্য তোমার হাতে ছিল; তারা হাতির দাঁতের শিং ও আবলুস কাঠ তোমার মূল্য হিসাবে আনত।
যিহি 27:20দদান তোমার সঙ্গে ঘোড়ার পিঠের ভালো গদির কাপড়ের ব্যবসা করত।
- অরাম: ফিরোজা, বেগুনি কাপড়, সূচিকর্ম, মিহি মসিনা, প্রবাল ও চুনিযিহি 27:16
পদগুলি
যিহি 27:16তোমার তৈরী জিনিসের বাহুল্যের জন্য অরাম বনিক ছিল; সেখানকার লোকেরা পান্না, বেগুনে রঙের কাপড় ও ভালো বস্ত্র, মুক্তো এবং অমূল্য জিনিস তোমার পণ্যদ্রব্য হিসাবে পরিশোধ করত।
- যিহূদা ও ইস্রায়েল: গম, মধু, তেল ও সুগন্ধি মলমযিহি 27:17
পদগুলি
যিহি 27:17যিহূদা এবং ইস্রায়েল-দেশ তোমার ব্যবসায়ী ছিল; সেখানকার লোকেরা মিন্নীতের গম, বাজরা, মধু, তেল ও তরুসার দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।
- দম্মেশক: হিল্বানের আঙুর-রস ও পশমযিহি 27:18
পদগুলি
যিহি 27:18সর্বপ্রকার ধন-বাহুল্যের জন্য তোমার তৈরী জিনিসের প্রাচুর্য্যের জন্য দম্মেশক তোমার বনিক ছিল, সেখানকার লোকেরা হিল্বানের আঙ্গুর রস ও শুভ্র মেষলোম আনত।
- আরব ও কেদর: মেষশাবক, ভেড়া ও ছাগলযিহি 27:21
পদগুলি
যিহি 27:21আরব এবং কেদরের অধ্যক্ষেরা সবাই তোমার করায়ত্ত বনিক ছিল, মেষশাবক, মেষ ও ছাগল এই সব বিষয়ে তারা তোমার বনিক ছিল।
- শিবা ও রয়মা: মশলা, দামী পাথর ও সোনাযিহি 27:22
পদগুলি
যিহি 27:22শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তারা সব ধরনের শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সব ধরনের বহু-মূল্য পাথর এবং সোনা দিয়ে তোমার পন্য পরিশোধ করত।
ব্যবস্থায়
- সঠিক দাঁড়িপাল্লা, বাটখারা ও মাপলেবী 19:35–36, দ্বিতীয় 25:13–15
পদগুলি
লেবী 19:35–36তোমরা বিচার কিংবা পরিমাণ কিংবা বাটখারা কিংবা পরিমাপের বিষয়ে অন্যায় কর না। তোমরা সঠিক দাঁড়ি, সঠিক বাটখারা, সঠিক ঐফা ও সঠিক হিন রাখবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি মিশর দেশ থেকে তোমাদেরকে এনেছেন।
দ্বিতীয় 25:13–15তোমার থলেতে ছোট বড় দুই ধরনের বাট্খারা না থাকুক। তোমার বাড়িতে ছোট বড় দুই ধরনের পরিমাণপাত্র না থাকুক। তুমি যথার্থ ও সঠিক বাট্খারা রাখবে, যথার্থ ও সঠিক পরিমাণপাত্র রাখবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে তুমি দীর্ঘ আয়ু হয়।
- ক্রেতা ও বিক্রেতা যেন পরস্পরকে না ঠকায়লেবী 25:14
পদগুলি
লেবী 25:14তুমি যদি প্রতিবেশীর কাছে কোনো কিছু বিক্রয় কর, কিংবা নিজের প্রতিবেশীর হাত থেকে কেনো; তবে তোমরা পরস্পর অন্যায় কোরো না।
উক্তি
- খারাপ, খারাপ! বলে ক্রেতা, তারপর চলে যেতে যেতে বড়াই করেহিতো 20:14
পদগুলি
হিতো 20:14ক্রেতা বলে, “খারাপ! খারাপ!” কিন্তু যখন চলে যায়, তখন গর্ব করে।
- শস্য বিক্রির জন্য বিশ্রামবার শেষ হওয়ার অপেক্ষায় থাকা ব্যবসায়ীরাআমো 8:5
পদগুলি
আমো 8:5তারা বলে, “কবে অমাবস্যা কাটবে, তাহলে আমরা আবার শস্য বিক্রি করতে পারব? এবং কবে বিশ্রামবার শেষ হবে, তাহলে আমরা গম বিক্রি করতে পারব? আমরা ওজনে কম দেব এবং দাম বাড়িয়ে দেব, যেভাবে আমরা নকল দাঁড়িপাল্লা দিয়ে ঠকাই।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব