Bible Explorer অ্যাপ নিন

বিশ্বকোষ › ততক্ষণে পৃথিবীতে

বাইবেলে · খ্রিস্টপূর্ব 701 · যিরূশালেম

যিরূশালেম রক্ষা পায়

অশূরের রাজা সন্‌হেরীব যখন যিরূশালেমকে হুমকি দেন, রাজা হিষ্কিয় মন্দিরে প্রার্থনা করেন। সন্‌হেরীবের নিজের ইতিবৃত্তে এই অভিযানের বর্ণনা আছে।

2 রাজা 19:14–37হিষ্কিয় দূতদের কাছ থেকে চিঠিখানা নিলেন এবং সেটি পড়লেন। পরে তিনি সদাপ্রভুর গৃহে গেলেন এবং তাঁর সামনে চিঠিটা মেলে দিলেন। হিষ্কিয় সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন এবং বললেন, “বাহিনীগনের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, করূবের মাঝে অবস্থিত হে সদাপ্রভু, তুমিই একমাত্র পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ। হে সদাপ্রভু, কান ফেরাও এবং শোন; তোমার চোখ খোল সদাপ্রভু এবং দেখ, সন্‌হেরীবের কথা শোন যা জীবন্ত ঈশ্বরকে অপমান করবার জন্য বলে পাঠিয়েছে। সত্য, হে সদাপ্রভু, যে অশূরের রাজারা সব জাতিকে এবং তাদের দেশ ধ্বংস করেছে। তারা তাদের দেবতাদের আগুনে ফেলে দিয়েছে। কারণ সেগুলো তো ঈশ্বর ছিল না কিন্তু শুধুমাত্র মানুষের হাতে তৈরী কেবল কাঠ আর পাথর; সেইজন্য অশূরেরা তাদের ধ্বংস করে দিয়েছে। এখন হে সদাপ্রভু আমাদের ঈশ্বর, অশূরের রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা কর, যাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানতে পারে যে, হে সদাপ্রভু, তুমি, একমাত্র তুমিই ঈশ্বর।” তখন আমোসের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে একটি খবর পাঠালেন, সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলছেন যে, অশূরের রাজা সন্‌হেরীব সম্বন্ধে আপনার প্রার্থনা আমি শুনেছি। তার বিষয়ে সদাপ্রভু এই কথা বলছেন, “সিয়োন কুমারী মেয়ে তোমাকে তুচ্ছ করছে এবং হাঁসাহাঁসি করছে। যিরূশালেমের মেয়েরা তোমার দিকে মাথা নাড়ছে। তুমি কাকে তুচ্ছ করেছ? কার বিরুদ্ধে অপমানের কথা বলেছ? তুমি কার বিরুদ্ধে চিৎকার করেছ এবং গর্ব সহকারে চোখ তুলে তাকিয়েছ? তুমি ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধেই এই সব করেছ। তোমার লোকদের দিয়ে তুমি প্রভুকে অপমান করে বলেছ যে, আমি সব রথ দিয়ে পাহাড়গুলোর চূড়ায় উঠেছি, লেবাননের সবচেয়ে উঁচু চূড়ায় উঠেছি। আমি তার সবচেয়ে লম্বা লম্বা এরস গাছ আর ভাল ভাল দেবদারু গাছ কেটে ফেলব। আমি তার বনের শেষপ্রান্ত, সুন্দর ফলবান জায়গায় ঢুকব। আমি বিদেশের মাটিতে কুয়ো খুঁড়েছি এবং সেখানকার জল খেয়েছি। আমি নিজের পা দিয়ে মিশরের সব নদীগুলো শুকনো করব। তুমি কি শোন নি যে, বহুদিন পূর্বেই আমি তা ঠিক করে রেখেছিলাম? বহুকাল আগেই আমি তার পরিকল্পনা করেছিলাম? আর এখন আমি তা করলাম। তোমার মাধ্যমে দেয়াল দিয়ে ঘেরা শহরগুলো ধ্বংস করে পাথরের ঢিবি করতে পেরেছি। সেখানকার লোকেরা শক্তিহীন হয়েছে এবং ভীষণ ভয় ও লজ্জা পেয়েছে। তারা ক্ষেতের চারার মত, গজিয়ে ওঠা সবুজ ঘাসের মত, ছাদের উপরে গজানো ঘাসের মত যা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যাবে সেরকম হলো। কিন্তু তোমার মধ্যে বসে থাকা আর কখন বাইরে যাওয়া বা ভিতরে আসা এবং কেমন করে আমার বিরুদ্ধে রেগে ওঠ আমি তা জানি। কারণ আমার বিরুদ্ধে তুমি রেগে উঠেছ এবং তোমার গর্বের কথা আমার কানে এসেছে বলে আমি আমার কড়া তোমার নাকে লাগাব এবং তোমার মুখে আমার বল্‌গা লাগাব; আর যে পথ দিয়ে তুমি এসেছ সেই পথেই তোমাকে ফিরিয়ে দেব৷” আর হে হিষ্কিয়, তোমার জন্য চিহ্ন হবে এই, এই বছরে নিজের থেকেই যা জন্মাবে তোমরা তাই খাবে এবং দ্বিতীয় বছরে তা থেকে যা জন্মাবে তা খাবে। কিন্তু তৃতীয় বছরে তোমরা অবশ্যই বীজ বুনবে ও ফসল কাটবে আর আঙুর গাছ লাগিয়ে তার ফল খাবে। যিহূদা গোষ্ঠীর যে লোকেরা তখনও বেঁচে থাকবে তারা আবার গাছের মত নীচে শিকড় বসাবে আর উপরে ফল দেবে। যিরূশালেম থেকে অবশিষ্ট লোকেরা আসবে, আর সিয়োন পাহাড় থেকে আসবে বেঁচে যাওয়া লোক। বাহিনীগনের সদাপ্রভুর আগ্রহেই এই সব করবে। সেজন্য অশূরের রাজার সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন, সে এই শহরে আসবে না কিম্বা এখানে একটা তীরও ছুড়বে না। সে ঢাল নিয়ে এর সামনে আসবে না কিম্বা ওঠা নামা করবার জন্য কিছু তৈরী করবে না। সে যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়েই ফিরে যাবে; এই শহরে সে প্রবেশ করবে না। এটাই হলো সদাপ্রভুর ঘোষণা। কারণ আমি আমার ও আমার দাস দায়ূদের জন্য এই শহরটা রক্ষা করব ও তার ঢাল হয়ে থাকব। সেই রাতে সদাপ্রভুর দূত বের হয়ে অশূরীয়দের শিবির আক্রমণ করলেন এবং এক লক্ষ পঁচাশি হাজার সৈন্যকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলায় লোকেরা যখন উঠল তখন দেখতে পেল সব জায়গায় শুধু মৃতদেহ। সেজন্য অশূর রাজা সন্‌হেরীব তাঁর সৈন্যদল নিয়ে ইস্রায়েল থেকে চলে গেলেন এবং নীনবীতে ফিরে গিয়ে সেখানে থাকতে লাগলেন। পরে, সন্‌হেরীব যেমন তাঁর দেবতা নিষ্রোকের মন্দিরে পূজা করছিলেন, তাঁর ছেলেরা অদ্রম্মেলক ও শরেৎসর তাঁকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তারা অরারট দেশে পালিয়ে গেল। তখন সন্‌হেরীবের জায়গায় তাঁর ছেলে এসর-হদ্দোন রাজা হলেন।

একই সময়ে পৃথিবীতে

খ্রিস্টপূর্ব 701 সালে অশূরের রাজা সন্‌হেরীব যিহূদা আক্রমণ করেন, আর রাজা হিষ্কিয়ের অধীনে যিরূশালেম রক্ষা পায়। ভাববাদী যিশাইয় প্রায় খ্রিস্টপূর্ব 740 সাল থেকে সক্রিয় ছিলেন। এখানে যিশাইয়ের জীবৎকালের পৃথিবী।

মেসোপটেমিয়া ও নিকট প্রাচ্যসন্‌হেরীবের নিজের বিবরণখ্রিস্টপূর্ব 701

মাটির প্রিজমে লেখা সন্‌হেরীবের বর্ষবিবরণী গর্ব করে যে তিনি হিষ্কিয়কে যিরূশালেমে “খাঁচার পাখির মতো” আটকে রেখেছিলেন এবং কর আদায় করেছিলেন — কিন্তু নগরটির পতন হয়েছিল, এমন দাবি করে না। নীনবীতে তাঁর প্রাসাদের দেওয়ালে লাখীশ অবরোধের ছবি ছিল।

গ্রিস ও রোমরোমের প্রতিষ্ঠাখ্রিস্টপূর্ব 753 (প্রচলিত তারিখ)

রোমীয় ঐতিহ্য অনুযায়ী রোমুলাস খ্রিস্টপূর্ব 753 সালের 21 এপ্রিল রোম প্রতিষ্ঠা করেন, যিশাইয়ের আহ্বানের কয়েক বছর আগে (যিশাইয় 6:1)। প্রত্নতত্ত্ব দেখায় যে প্যালাটাইন পাহাড়ে আরও আগেই গ্রাম ছিল।

গ্রিস ও রোমহোমারপ্রায় খ্রিস্টপূর্ব 750–650

মোটামুটি একই যুগে ইলিয়াড ও ওডিসি আমাদের জানা লিখিত রূপ পায়; পণ্ডিতরা এদের সময় ধরেন প্রায় খ্রিস্টপূর্ব 750 থেকে 650 সালের মধ্যে। গ্রিকরা অল্প কিছুদিন আগেই ফৈনীকীয় অক্ষর গ্রহণ করেছিল।

চীনএকটি ইতিবৃত্তের শুরুখ্রিস্টপূর্ব 722

চীনা রাজ্য লু-র ইতিবৃত্ত, বসন্ত ও শরৎ বর্ষবিবরণী, শুরু হয় খ্রিস্টপূর্ব 722 সালে — যে বছর শমরিয়া অশূরের হাতে পড়ে (2 রাজাবলি 17:6)। ঐতিহ্য অনুযায়ী, পরে কনফুসিয়াস এটি সম্পাদনা করেন।

মিশরতাহারকাফরৌণ খ্রিস্টপূর্ব 690–664

2 রাজাবলি 19:9 বলে, কূশ দেশের রাজা তির্হক সন্‌হেরীবের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হয়েছিলেন। তাহারকা খ্রিস্টপূর্ব 690 সালে ফরৌণ হন; এক মত অনুযায়ী, 701 সালে তিনি তরুণ রাজপুত্র হিসেবে সেনাবাহিনী পরিচালনা করেছিলেন; খুঁটিনাটি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে।

পূর্ব ইউরোপ ও স্তেপভূমিশকদের আগমনখ্রিস্টপূর্ব 8ম–7ম শতাব্দী

অশ্বারোহী শকরা পূর্ব দিক থেকে কৃষ্ণসাগরের উত্তরের স্তেপে আসে। পরে তাদের সর্দারদের বড় বড় ঢিবি, কুরগানের নিচে, সূক্ষ্ম সোনার কাজসহ কবর দেওয়া হত; এমন অনেক কবর আজকের ইউক্রেন ও দক্ষিণ রাশিয়ায় পাওয়া গেছে।

উৎস: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব

ততক্ষণে পৃথিবীতে

এই বিষয়ে আরও

ততক্ষণে পৃথিবীতে