নবূখদ্নিৎসর বাবিলকে বিশাল আকারে নতুন করে গড়েন। নীল চকচকে ইটে মোড়া, সারি সারি ষাঁড় ও ড্রাগনে সাজানো তার ইশতার তোরণ খনন করে পাওয়া টুকরো দিয়ে বার্লিনে আবার গড়ে তোলা হয়েছে।
বাইবেলে · খ্রিস্টপূর্ব 587/586 · যিরূশালেম
যিরূশালেমের পতন
নবূখদ্নিৎসরের বাবিলীয় সৈন্যবাহিনী যিরূশালেমে ঢুকে পড়ে, মন্দির পুড়িয়ে দেয় এবং লোকেদের নির্বাসনে নিয়ে যায়।
সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের র দিন নবূখদ্নিৎসর বাবিলের রাজা তাঁর সব সৈন্যদল নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। তিনি শহরের বাইরে শিবির তৈরী করলেন এবং শহরের চারপাশে ঘিরে উঁচু দেয়াল তৈরী করলেন। রাজা সিদিকিয়ের রাজত্বের এগারো বছর পর্যন্ত শহরটা অবরোধ করে রাখা হয়েছিল। সেই বছরে চতুর্থ মাসের নয় দিনের র দিন শহরে দূর্ভিক্ষের অবস্থা এমন বেশি হল যে, দেশের লোকদের জন্য কিছুই খাদ্য ছিল না। পরে শহরের একটা জায়গা ভেঙে গেল এবং রাতের বেলা যিহূদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের মাঝখানের ফটক দিয়ে পালিয়ে গেল। যদিও কলদীয়েরা তখনও শহরটা চারিদিকে ঘেরাও করে ছিল। আর রাজা অরাবার রাস্তার দিকে চলে গেলেন। কিন্তু কলদীয় সৈন্যদল সিদিকিয় রাজার পিছনে তাড়া করে যিরীহোর উপত্যকাতে তাঁকে ধরে ফেলল। তাঁর সমস্ত সৈন্য তাঁর কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়েছিল। তাঁরা রাজাকে বন্দী করে রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তারা তাঁর উপর শাস্তির আদেশ দিল। সৈন্যেরা সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের হত্যা করলো। তারপর তাঁর চোখ দুটি তুলে ফেলে তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলো এবং তাঁকে বাবিলে নিয়ে গেল। পরে বাবিলের রাজা নবূখদ্নিৎসরের রাজত্বের ঊনিশ বছরের পঞ্চম মাসের সপ্তম দিনের বাবিল রাজার দাস নবূষরদন নামে রক্ষীদলের সেনাপতি যিরূশালেমে আসলেন। তিনি সদাপ্রভুর গৃহে, রাজবাড়ীতে এবং যিরূশালেমের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। শহরের সমস্ত প্রধান বাড়িগুলিও তিনি পুড়িয়ে দিলেন। রাজার রক্ষীদলের সেনাপতির অধীনে সমস্ত বাবিলীয় সৈন্যদল যিরূশালেমের চারিদিকের দেয়াল ভেঙে ফেলল। শহরের বাকি লোকরা যারা থেকে গেছিল এবং যারা দূরে নির্জন জায়গায় বাবিলের রাজার পক্ষে গিয়েছিল তাদের সবাইকে রক্ষীদলের সেনাপতি নবূষরদন বন্দী করে নিয়ে গেলেন, কিন্তু আঙুর ক্ষেত দেখাশোনা ও জমি চাষ করবার জন্য কিছু গরিব লোককে রক্ষীদলের সেনাপতি দেশে রেখে গেলেন। কলদীয়েরা সদাপ্রভুর গৃহের ব্রোঞ্জের যে দুটি থাম ছিল এবং গামলা বসাবার ব্রোঞ্জের দানিগুলি এবং পিতলের বিরাট পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে বাবিলে নিয়ে গেলন। এছাড়া সব পাত্র, বেল্চা, সল্তে চিম্টা, হাতা এবং উপাসনা গৃহে সেবা কাজের জন্য অন্যান্য সমস্ত ব্রোঞ্জের জিনিস কলদীয়েরা নিয়ে গেল। আর আগুন রাখার পাত্র এবং গামলা যে গুলি সোনা ও রূপা র তৈরী, সে সমস্ত জিনিসও রাজার রক্ষীদলের সেনাপতি নিয়ে গেলেন। সদাপ্রভুর গৃহের জন্য শলোমন যে দুটি থাম, বড় জলপাত্র এবং আসনগুলো তৈরী করিয়েছিলেন সেগুলিতে এতো ব্রোঞ্জ ছিল যে ওজন করা অসম্ভব ছিল। প্রত্যেকটি থাম ছিল আঠারো হাত উঁচু ও তার উপরে মাথা ছিল যার উচ্চতা ছিল তিন হাত উঁচু। মাথাটার চারপাশ ব্রোঞ্জের শিকল ও ব্রোঞ্জের ডালিম দিয়ে সাজানো ছিল। দ্বিতীয় থামটিও প্রথমটির মতই তৈরী ছিল। প্রধান যাজক সরায়, দ্বিতীয় যাজক সফনিয় ও তিনজন দারোয়ানকে রক্ষীদলের সেনাপতি বন্দী করে নিয়ে গেলেন। যারা তখনও শহরে ছিল তাদের মধ্য থেকে তিনি যোদ্ধাদের উপরে নিযুক্ত একজন কর্মচারী ও রাজার পাঁচজন উপদেশদাতাকে ধরলেন। এছাড়া সেনাপতির লেখক যিনি সৈন্যদলে লোক সংগ্রহ করতেন তাঁকে এবং যারা শহরের মধ্যে ছিলেন তাদের মধ্যে আরও ষাটজন গুরুত্বপূর্ণ লোককেও ধরলেন। রক্ষীদলের সেনাপতি নবূষরদন তাদের সবাইকে রিব্লাতে বাবিলের রাজার কাছে বন্দী করে নিয়ে গেলেন। বাবিলের রাজা হমাৎ দেশের রিব্লাতে এই সব লোকদের হত্যা করলেন। এই ভাবে যিহূদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে নিয়ে যাওয়া হল।একই সময়ে পৃথিবীতে
বাবিলের নবূখদ্নিৎসর খ্রিস্টপূর্ব 597 সালে যিরূশালেম দখল করেন এবং খ্রিস্টপূর্ব 587 বা 586 সালে তা ধ্বংস করেন (সূত্রগুলো দুটোই সম্ভব বলে)। একটি বাবিলীয় ইতিবৃত্তের ফলক এমনকি প্রথম দখলের দিনটিও দেয়: অদর মাসের 2 তারিখ, খ্রিস্টপূর্ব 597 সালের মার্চের মাঝামাঝি। এখানে সেই বছরগুলোর পৃথিবী।
হেরোডোটাস বলেন, মিলেটাসের দার্শনিক থেলিস একটি সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়েছিলেন, যা লিডীয় ও মাদীয়দের মধ্যে একটি যুদ্ধ থামিয়ে দেয়; জ্যোতির্বিদরা এর তারিখ খ্রিস্টপূর্ব 585 সালের 28 মে বলে নির্ণয় করেন। থেলিস সত্যিই এর পূর্বাভাস দিয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক আছে।
আজকের পশ্চিম তুরস্কের লিডিয়ায় প্রথম মুদ্রাগুলো তৈরি হয় ইলেকট্রাম দিয়ে, যা সোনা ও রুপোর প্রাকৃতিক মিশ্রণ, আর তাতে সিংহের মাথার ছাপ দেওয়া হত। তার আগে রুপো ওজন করে দেওয়া হত, যেমন “শেকল” শব্দটি — যার মানে “ওজন” — মনে করিয়ে দেয়।
ফরৌণ দ্বিতীয় নখো, যিনি মগিদ্দোতে রাজা যোশিয়কে হত্যা করেছিলেন (2 রাজাবলি 23:29), নীলনদ থেকে লোহিত সাগর পর্যন্ত একটি খাল কাটা শুরু করেন। হেরোডোটাস আরও জানান যে তাঁর পাঠানো নাবিকেরা জাহাজে করে আফ্রিকা প্রদক্ষিণ করেছিল।
মিলেটাস থেকে আসা গ্রিকরা কৃষ্ণসাগরের উত্তর তীরে বাণিজ্যনগর প্রতিষ্ঠা করে: প্রায় খ্রিস্টপূর্ব 600 সালে পান্টিকাপিয়ন, আজকের ক্রিমিয়ার কের্চ, আর আজকের ইউক্রেনে দক্ষিণ বুগের মোহনার কাছে ওলবিয়া। তারা শস্য ও মাছের বদলে আঙুর রস ও জলপাই তেল বেচত।
উত্তর ভারতে গঙ্গা ও তার উপনদীগুলোর তীরে নতুন নগরগুলোকে ঘিরে ষোলোটি রাজ্য ও প্রজাতন্ত্র, মহাজনপদ, গড়ে ওঠে। তাদের একটি, মগধ, পরে ভারতের প্রথম বড় সাম্রাজ্যগুলোর কেন্দ্র হয়।
উৎস: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব