ক্লৌদিয় সাম্রাজ্য শাসন করতেন এবং খ্রিস্টাব্দ 43 সালের আক্রমণের পর ব্রিটেনকে তার সঙ্গে যুক্ত করেন। প্রেরিতদের কার্য্য 18:2 বলে, তিনি সমস্ত ইহুদিকে রোম ছেড়ে চলে যাওয়ার আদেশ দিয়েছিলেন; রোমীয় লেখক সুয়েটোনিয়াসও একটি বহিষ্কারের কথা বলেন।
বাইবেলে · প্রায় খ্রিস্টাব্দ 50 · আথীনী
আথীনীতে পৌল
আথীনীর মন্দির ও দার্শনিকদের মধ্যে পৌল আরেয়পাগে “অজানা দেবতা” সম্পর্কে কথা বলেন।
পৌল যখন তাঁদের অপেক্ষায় আথানীতে ছিলেন, তখন শহরের নানা জায়গায় প্রতিমা মূর্ত্তি দেখে তাঁর আত্মা উতপ্ত হয়ে উঠল। এর ফলে তিনি সমাজঘরে যিহূদী ও ভক্ত লোকদের কাছে এবং বাজারে প্রতিদিন যাদের সঙ্গে দেখা হত, তাদের কাছে যীশুর বিষয়ে কথা বলতেন আবার ইপিকুরের ও স্তোয়িকীরের কয়েক জন দার্শনিক পৌলের সাথে তর্ক বিতর্ক করতে লাগল। আবার কেউ কেউ বলল, “এ বাচালটা কি বলতে চায়?” আবার কেউ কেউ বলল, ওকে অন্য দেবতাদের প্রচারক বলে মনে হয়; কারণ তিনি যীশু ও পুনরুত্থান বিষয়ে সুসমাচার প্রচার করতেন। পরে তারা পৌলের হাত ধরে আরেয়পাগে নিয়ে গিয়ে বলল, আমরা কি জানতে পারি, এই যে নতুন শিক্ষা আপনি প্রচার করছেন, এটা কি ধরনের? কারণ আপনি কিছু অদ্ভুত কথা আমাদের বলেছেন; এর ফলে আমরা জানতে চাই, এ সব কথার মানে কি। কারণ আথীনী শহরের সকল লোক ও সেখানকার বসবাসকারী বিদেশীরা শুধু নতুন কোনো কথা বলা বা শোনা ছাড়া অন্য কিছুতে দিন নষ্ট করত না। তখন পৌল আরেয়পাগের মাঝখানে দাঁড়িয়ে বললেন, “হে আথানীয় লোকেরা দেখছি, তোমরা সব বিষয়ে বড়ই দেবতাভক্ত।” কারণ বেড়ানোর দিন তোমাদের উপাসনার জিনিস দেখতে দেখতে একটি বেদি দেখলাম, যার উপর লেখা আছে, “অজানা দেবতার উদ্দেশ্যে” অতএব তোমরা যে অজানা দেবতার আরাধনা করছ, তাঁকে আমি তোমাদের কাছে প্রচার করছি। ঈশ্বর যিনি জগত ও তাঁর মধ্যেকার সব বস্তু তৈরী করেছেন। তিনিই স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং মানুষের হাত দিয়ে তৈরী মন্দিরে বাস করেন না; কোনো কিছু অভাবের কারণে মানুষের সাহায্যও নেন না, তিনিই সবাইকে জীবন ও শ্বাস সব কিছুই দিয়েছেন। আর তিনি একজন মানুষ থেকে মানুষের সকল জাতি উত্পন্ন, তিনি বসবাসের জন্য এই পৃথিবী দিয়েছেন; তিনি বসবাসের জন্য দিন সীমা নির্ধারণ করেছেন; যেন তারা ঈশ্বরের খোঁজ করে, যদি কোনোও খুঁজে খুঁজে তাঁর দেখা পায়; অথচ তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নয়। কারণ ঈশ্বরেতেই আমারা জীবিত, আমাদের গতি ও সত্তা; যেমন তোমাদের কয়েক জন কবিও বলেছেন, “কারণ আমরাও তাঁর বংশধর।” এর ফলে আমরা যখন ঈশ্বর সন্তান, তখন ঈশ্বরীয় স্বভাবকে মানুষের শিল্প ও কল্পনা অনুসারে তৈরী সোনার কি রূপার কি পাথরের সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয়। ঈশ্বর সেই অজ্ঞানতার দিন কে উপেক্ষা করেছেন, কিন্তু এখন সব জায়গার সব মানুষকে মন পরিবর্তন করতে নির্দেশ দিলেন। কারণ তিনি একটি দিন ঠিক করেছেন, যে দিনের নিজের মনোনীত ব্যক্তির দ্বারা পৃথিবীর লোককে বিচার করবেন; আর এই সবের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন; ফলে মৃতদের মধ্যে থেকে তাঁকে উঠিয়েছেন। তখন মৃতদের পুনরুত্থানের কথা শুনে কেউ কেউ উপহাস করতে লাগল; কিন্তু কেউ কেউ বলল, আপনার কাছে এই বিষয়ে আরও একবার শুনব। এই ভাবে পৌল তাদের কাছ থেকে চলে গেলেন। কিন্তু কিছু ব্যক্তি তাঁর সঙ্গ নিয়ে যীশুকে বিশ্বাস করল; তাদের মধ্যে আরেয়পাগীর দিয়নুষিয় এবং দামারি নামে একজন মহিলা ও আরোও কয়েক জন ছিলেন।একই সময়ে পৃথিবীতে
পৌল প্রায় খ্রিস্টাব্দ 50 সালে আথীনীতে আসেন, সেই যাত্রায় যা তাঁকে করিন্থে নিয়ে যায়; সেখানকার শাসনকর্তা গাল্লীয়োর সময় ডেলফিতে পাওয়া একটি শিলালিপি অনুযায়ী প্রায় খ্রিস্টাব্দ 51–52 (প্রেরিতদের কার্য্য 18:12)। আথীনী তখন রোম সাম্রাজ্যের একটি সাধারণ নগর, যদিও তার দার্শনিকদের জন্য তখনও বিখ্যাত। এখানে প্রায় খ্রিস্টাব্দ 50 সালের পৃথিবী।
তরুণ নিরোর শিক্ষক, স্টোয়িক দার্শনিক সেনেকা ক্রোধ, জীবনের স্বল্পতা আর মনের শান্তি নিয়ে প্রবন্ধ লেখেন। তাঁর বড় ভাই ছিলেন গাল্লীয়ো, সেই শাসনকর্তা যাঁর সামনে করিন্থে পৌলকে আনা হয়েছিল (প্রেরিতদের কার্য্য 18:12)।
সম্রাট গুয়াংউ হান রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং রাজধানী লুওইয়াংয়ে সরিয়ে নেন। তাঁর শেষ বছরে, খ্রিস্টাব্দ 57 সালে, জাপানের ওয়া থেকে দূতেরা আসেন; 1784 সালে জাপানে পাওয়া একটি সোনার সিলমোহরকে তাঁর দেওয়া সেই সিলমোহর বলে মনে করা হয়।
কেরলের সাধু থোমার খ্রিস্টানদের ঐতিহ্য অনুযায়ী, প্রেরিত থোমা খ্রিস্টাব্দ 52 সালে মুজিরিসের কাছে নামেন। আরও পুরনো এক বিবরণ, থোমার কার্যবিবরণী, তাঁকে উত্তর-পশ্চিম ভারতের রাজা গন্ডোফারেসের দরবারে রাখে, যাঁর মুদ্রা পাওয়া গেছে।
আলেকসান্দ্রিয়ায় ইহুদি দার্শনিক ফিলো গ্রিক দর্শনের ভাষায় মোশির বইগুলো ব্যাখ্যা করতেন। খ্রিস্টাব্দ 40 সালে, ইহুদিদের বিরুদ্ধে দাঙ্গার পরে, তিনি নগরের ইহুদিদের এক প্রতিনিধিদল নিয়ে সম্রাট ক্যালিগুলার কাছে যান।
আজকের সুদানে নীলনদের তীরে মেরোয়েতে কূশ রাজ্য প্রায়ই শাসন করতেন রানিরা, যাঁদের উপাধি ছিল কান্দাকে — প্রেরিতদের কার্য্য 8:27-এর “কান্দাকি”। এর শাসকদের ছোট, খাড়া পিরামিডের নিচে কবর দেওয়া হত।
দক্ষিণ পেরুর মরু সমভূমিতে নাজকা জাতি উপরের কালো পাথরগুলো সরিয়ে বিশাল রেখা ও আকৃতি এঁকেছিল — একটি হামিংবার্ড, একটি বানর, একটি মাকড়সা। অনেকগুলো সবচেয়ে ভালো দেখা যায় আকাশ থেকে বা কাছের পাহাড় থেকে।
উৎস: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব