Bible Explorer অ্যাপ নিন

বিশ্বকোষ › ততক্ষণে পৃথিবীতে

বাইবেলে · প্রায় খ্রিস্টপূর্ব 1150 (ঐতিহ্যগত তারিখ আরও আগের) · যিষ্রিয়েল উপত্যকা, মোরি পাহাড়ের কাছে

গিদিয়োনের তিনশো জন

তূরী আর কলসির মধ্যে লুকোনো মশাল হাতে মাত্র তিনশো লোক নিয়ে গিদিয়োন যিষ্রিয়েল উপত্যকায় মিদিয়নীয়দের শিবির ছত্রভঙ্গ করে দেন।

বিচারক 7:1–22পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁর সঙ্গী সব লোক ভোরবেলায় উঠে হারোদ নামক উনুইর কাছে শিবির তৈরী করলেন; তখন মিদিয়নের শিবির তাঁদের উত্তরদিকে মোরি পর্বতের কাছে উপত্যকায় ছিল। পরে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত বেশি যে, আমি মিদিয়নীয়দেরকে তাঁদের হাতে সমর্পণ করব না; যদি ইস্রায়েল আমার বিরুদ্ধে গর্ব করে বলে, আমি নিজের ক্ষমতায় উদ্ধার পেলাম। অতএব তুমি এখন লোকদের সামনে এই কথা ঘোষণা কর, যে কেউ ভীত ও ত্রাসযুক্ত, সে ফিরে গিলিয়দ পর্বত থেকে চলে যাক। তাতে লোকদের মধ্য থেকে বাইশহাজার লোক ফিরে গেল, দশহাজার থেকে গেল। পরে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, লোক এখনও অনেক আছে; তুমি তাদেরকে নিয়ে ঐ জলের কাছে নেমে যাও; সেখানে আমি তোমার জন্য তাঁদের পরীক্ষা নেব; তাতে যার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সঙ্গে যাবে, সেই তোমার সাথে যাবে; এবং যার বিষয়ে তোমাকে বলি সে তোমার সঙ্গে যাবে না, সে যাবে না। পরে তিনি লোকদেরকে জলের কাছে নিয়ে গেলে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, যে কেউ কুকুরের মতো জিভ দিয়ে জল চেটে খায়, তাকে ও যে কেউ পান করবার জন্য হাঁটুর উপরে উপুড় হয়, তাকে পৃথক করে রাখ। তাতে সংখ্যায় তিনশো লোক মুখে অঞ্জলি তুলে জল চেটে খেল, কিন্তু অন্য সব লোক পান করবার জন্য হাঁটুর উপরে উপুড় হল। তখন সদাপ্রভু গিদিয়োনকে বললেন, এই যে তিনশো লোক জল চেটে খেল, এদের মাধ্যমে আমি তোমাদেরকে উদ্ধার করব, ও মিদিয়নীয়দেরকে তোমার হাতে সমর্পণ করব; অন্য সব লোক নিজের নিজের জায়গায় চলে যাক। পরে লোকেরা নিজের নিজের হাতে খাদ্য দ্রব্য ও তূরী নিল, আর তিনি ইস্রায়েলের লোকদেরকে নিজের নিজের তাঁবুতে বিদায় করে ঐ তিনশো লোককে রাখলেন; সেইদিনের মিদিয়নের শিবির তাঁর নীচের উপত্যকাতে ছিল। আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁকে বললেন, উঠ, তুমি নেমে শিবিরের মধ্যে যাও; কারণ আমি তোমার হাতে তা সমর্পণ করেছি। আর যদি তুমি যেতে ভয় পাও, তবে তোমার চাকর ফুরাকে সঙ্গে নিয়ে নেমে শিবিরে যাও, এবং ওরা যা বলে, তা শোন তার পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি নিজের চাকর ফুরাকে সঙ্গে করে শিবিরে অবস্থিত সসজ্জ লোকদেরকে নিয়ে শেষ পর্যন্ত নেমে গেলেন। তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের সব লোক পঙ্গপালের মতো উপত্যকাতে নেমে পড়েছিল এবং তাঁদের উটও সমুদ্রতীরের বালুকার মতো অসংখ্য ছিল যা গণনা করা যায় না। পরে গিদিয়োন আসলেন, আর দেখ, তাদের মধ্যে এক জন নিজের বন্ধুকে এই স্বপ্নের কথা বলল, দেখ, আমি একটা স্বপ্ন দেখেছি, আর দেখ, যেন যবের একটা রুটি মিদিয়নের শিবিরের মধ্য দিয়ে গড়িয়ে গেল এবং তাঁবুর কাছে গিয়ে আঘাত করল; তাতে তাঁবুটা উল্টে লম্বা হয়ে পড়ল। তখন তার বন্ধু বলল, ওটা আর কিছু না, ইস্রায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের খড়গ; ঈশ্বর মিদিয়নকে ও সমস্ত শিবিরকে তার হাতে সমর্পণ করেছেন। তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তার অর্থ শুনে প্রার্থনা করলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরে এসে বললেন, “ওঠ, কারণ সদাপ্রভু তোমাদের হাতে মিদিয়নের শিবির সমর্পণ করেছেন।” পরে তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করে প্রত্যেকের হাতে একটা করে তূরী এবং একটা করে শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা আমার দিকে দেখে আমার মত কাজ কর; দেখ, আমি শিবিরের শেষভাগে পৌঁছে যেরকম করব, তোমরাও সেরকম করবে। আমি ও আমার সঙ্গীরা সবাই তূরী বাজালে তোমরাও সমস্ত শিবিরের চারদিকে থেকে তূরী বাজাবে, আর বলবে, “সদাপ্রভুর জন্য ও গিদিয়োনের জন্য।” পরে মধ্যরাত্রির শুরুতে নতুন প্রহরী আসামাত্র গিদিয়োন ও তার সঙ্গী একশো লোক শিবিরের শেষে পৌছে তূরী বাজালেন এবং নিজের নিজের হাতে থাকা ঘট ভেঙে ফেললেন। এই ভাবে তিন দলেই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেলল এবং বাঁ হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে খুব জোরে বলতে লাগল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়গ।” আর শিবিরের চারদিকে প্রত্যেকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল; তাতে শিবিরের সব লোক দৌড়াদৌড়ি করে চিৎকার করতে করতে পালিয়ে যেতে লাগল। তখন ওরা ঐ তিনশো তূরী বাজাল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়গ তার বন্ধুর ও সব সৈন্যের বিরুদ্ধে চালনা করলেন; তাতে সৈন্যরা সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত, টব্বতের নিকটবর্ত্তী আবেল-মহোলার সীমা পর্যন্ত পালিয়ে গেল।

একই সময়ে পৃথিবীতে

ইতিহাসবিদরা সাধারণত দবোরা থেকে শিম্‌শোন পর্যন্ত বিচারকর্তাদের খ্রিস্টপূর্ব 12শ ও 11শ শতাব্দীতে রাখেন; বাইবেলের নিজের সংখ্যা থেকে পেছনে গুনলে তাঁরা আরও আগে পড়েন। এ ছিল পূর্ব ভূমধ্যসাগরের বড় ব্রোঞ্জ যুগের রাজ্যগুলোর পতনের পরের সময়, যখন পলেষ্টীয়েরা কনানের উপকূলে বসতি করে। এখানে প্রায় খ্রিস্টপূর্ব 1150 সালের পৃথিবী।

মিশরতৃতীয় রামেসিস ও সমুদ্রজাতিরাপ্রায় খ্রিস্টপূর্ব 1177

মেদিনেত হাবুতে তাঁর মন্দিরের দেওয়ালে তৃতীয় রামেসিস “সমুদ্রজাতি”দের উপর তাঁর বিজয় দেখিয়েছেন, যারা স্থল ও সমুদ্রপথে মিশর আক্রমণ করেছিল। তাদের মধ্যে ছিল পেলেসেত, যাদের সাধারণত পলেষ্টীয়দের সঙ্গে এক বলে ধরা হয়।

মেসোপটেমিয়া ও নিকট প্রাচ্যহিত্তীয়দের অবসানপ্রায় খ্রিস্টপূর্ব 1180

মধ্য আনাতোলিয়ায় হিত্তীয় সাম্রাজ্যের রাজধানী হাত্তুসা পরিত্যক্ত হয়ে পুড়ে যায়, আর সাম্রাজ্যের অবসান ঘটে। সিরিয়ার উপকূলে উগারিট, নিজস্ব বর্ণমালাসহ এক ধনী বাণিজ্যনগর, একই বছরগুলোতে ধ্বংস হয়।

গ্রিস ও রোমমাইসিনীয় প্রাসাদগুলো পুড়ে যায়প্রায় খ্রিস্টপূর্ব 1200–1100

গ্রিসে মাইসিনি, পাইলোস ও থিবসের প্রাসাদগুলো ধ্বংস হয়। পাইলোসে আগুন লিনিয়ার B লিপিতে লেখা শত শত মাটির ফলক পুড়িয়ে শক্ত করে দেয় এবং এভাবে সেগুলো রক্ষা পায় — এটিই সবচেয়ে প্রাচীন গ্রিক লেখা; এর পরে গ্রিকরা প্রায় চার শতাব্দী লেখা বন্ধ রেখেছিল।

চীনসানশিংদুইয়ের ব্রোঞ্জপ্রায় খ্রিস্টপূর্ব 1200–1000

সিচুয়ানের সানশিংদুইয়ে চীনা লিখিত বিবরণে অজানা এক জাতি বেরিয়ে আসা চোখওয়ালা ব্রোঞ্জের মুখোশ আর বেদিসহ প্রায় 2.6 মিটার উঁচু একটি মূর্তি ঢালাই করেছিল, এবং হাতির দাঁত ও সোনার সঙ্গে সেগুলো গর্তে পুঁতে রেখেছিল।

ভারতকুরু রাজ্যপ্রায় খ্রিস্টপূর্ব 1200–900

অনেক পণ্ডিতের মতে, উচ্চ গঙ্গা সমভূমিতে কুরুরা বৈদিক যুগের প্রথম রাষ্ট্র হয়ে ওঠে। এর পুরোহিতেরা বেদের স্তোত্র আর তাদের যজ্ঞের নিয়মগুলো সংগ্রহ ও সাজাতে শুরু করেন।

অন্যত্রপ্রশান্ত মহাসাগরের নাবিকেরাপ্রায় খ্রিস্টপূর্ব 1350–800

নিউ গিনির কাছের দ্বীপগুলো থেকে লাপিটা জাতি, যাদের সূক্ষ্ম ছাপ দেওয়া মাটির পাত্রের জন্য চেনা যায়, পাশে কাঠ লাগানো ডিঙিতে পূর্বদিকে পাড়ি দেয়। প্রায় খ্রিস্টপূর্ব 900–800 সালের মধ্যে তারা ফিজি, টোঙ্গা ও সামোয়ায় পৌঁছে যায় — যে দ্বীপগুলোতে আগে কেউ বাস করেনি।

উৎস: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব

ততক্ষণে পৃথিবীতে

এই বিষয়ে আরও

ততক্ষণে পৃথিবীতে