বিবলস ও সোরের মতো নগরের ফৈনীকীয় লেখকেরা মাত্র 22টি অক্ষর দিয়ে লিখতেন। পরে গ্রিকরা এই বর্ণমালা গ্রহণ করে, আর লাতিন ও সিরিলিক বর্ণমালা এর থেকেই এসেছে। প্রাচীন হিব্রু লিপি এর খুব কাছাকাছি ছিল।
বাইবেলে · প্রায় খ্রিস্টপূর্ব 1000 · যিরূশালেম
দায়ূদ যিরূশালেম দখল করেন
সমস্ত ইস্রায়েলের রাজা হিসেবে অভিষিক্ত হয়ে দায়ূদ যিবূষীয়দের নগর যিরূশালেম দখল করেন এবং একে তাঁর রাজধানী, দায়ূদ-নগর, করেন।
পরে ইস্রায়েলের সমস্ত বংশ হিব্রোণে দায়ূদের কাছে এসে বলল, “দেখুন, আমরা আপনার হাড় ও মাংস৷ আগে যখন শৌল আমাদের রাজা ছিলেন, তখন আপনিই ইস্রায়েলকে বাইরে ও ভিতরে নিয়ে যেতেন৷ আর সদাপ্রভু আপনাকে বলেছিলেন, ‘তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাবে ও ইস্রায়েলের নায়ক হবে৷’” এই ভাবে ইস্রায়েলের প্রাচীনেরা সবাই হিব্রোণে রাজার কাছে আসলেন; তাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সামনে তাঁদের সঙ্গে নিয়ম করলেন এবং তাঁরা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষিক্ত করলেন৷ দায়ূদ ত্রিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং চল্লিশ বছর রাজত্ব করেন৷ তিনি হিব্রোণে যিহূদার উপরে সাত বছর ছমাস রাজত্ব করেন; পরে যিরূশালেমে সমস্ত ইস্রায়েল ও যিহূদার উপরে তেত্রিশ বছর রাজত্ব করেন৷ পরে রাজা ও তাঁর লোকেরা দেশে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করলেন; তাতে তারা দায়ূদকে বলল, “তুমি এই জায়গায় প্রবেশ করতে পারবে না, অন্ধ ও খোঁড়ারাই তোমাকে তাড়িয়ে দেবে৷” তারা ভেবেছিল, দাযূদ এই জায়গায় প্রবেশ করতে পারবেন না৷ কিন্তু দায়ূদ সিয়োনের দুর্গ দখল করলেন; সেটাই দায়ূদ-নগর৷ ঐ দিনের দায়ূদ বললেন, “যে কেউ যিবূষীয়দেরকে আঘাত করে, সে জলস্রোত দিয়ে গিয়ে দায়ূদের প্রাণের ঘৃণিত খোঁড়া ও অন্ধদের আঘাত করুক৷” যেহেতু, লোকে বলে, “অন্ধ ও খোঁড়ারা রয়েছে, সে ঘরের মধ্যে প্রবেশ করবে না৷” আর দায়ূদ সেই দুর্গে বাস করে তার নাম রাখলেন দায়ূদ-নগর এবং দায়ূদ মিল্লো থেকে ভিতর পর্যন্ত চারিদিকে প্রাচীর গাঁথলেন৷ পরে দায়ূদ ক্রমশ মহান হয়ে উঠলেন, কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভূ, তাঁর সহবর্ত্তী ছিলেন৷ আর সোরের রাজা হীরম দায়ূদের কাছে দূতদেরকে এবং এরস কাঠ, ছুতোর ও রাজমিস্ত্রীদেরকে পাঠালেন; তারা দায়ূদের জন্য এক বাড়ি তৈরী করল৷ তখন দায়ূদ বুঝলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাঁকে প্রতিষ্ঠা করেছেন এবং নিজের প্রজা ইস্রায়েলের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন৷একই সময়ে পৃথিবীতে
দায়ূদ প্রায় খ্রিস্টপূর্ব 1000 সালে যিরূশালেম দখল করে একে তাঁর রাজধানী করেন। বাইবেলের বাইরে তাঁর নাম প্রথম দেখা যায় প্রায় দেড় শতাব্দী পরে, তেল দানের একটি পাথরে, যা “দায়ূদের কুল”-এর কথা বলে। এখানে প্রায় খ্রিস্টপূর্ব 1000 সালের পৃথিবী।
মিশর ভাগ হয়ে গিয়েছিল বদ্বীপের তানিস থেকে শাসনকারী রাজাদের আর থিবসে আমুনের মহাযাজকদের মধ্যে। 1 রাজাবলি 3:1 বলে, শলোমন এক ফরৌণের মেয়েকে বিয়ে করেছিলেন; তিনি কোন ফরৌণ, তা নিয়ে বিতর্ক আছে।
চীনে চৌরা শাংদের উৎখাত করে। নিজেদের বিজয় ব্যাখ্যা করতে তারা শেখাত যে স্বর্গ ন্যায়পরায়ণ রাজাকে শাসনের অধিকার দেয় আর অন্যায়কারী রাজার কাছ থেকে তা কেড়ে নেয় — “স্বর্গের আদেশ”, এমন এক ধারণা যা প্রায় তিন হাজার বছর টিকে ছিল।
মাইসিনীয় প্রাসাদগুলোর পতনের পর গ্রিসে শহর ছিল সামান্য, আর লেখা ভুলে গিয়েছিল। লোহার যন্ত্রপাতি ও অস্ত্রের ব্যবহার শুরু হচ্ছিল।
উত্তর ভারতে কৃষিগ্রামগুলো পূর্বদিকে গঙ্গা সমভূমিতে ছড়িয়ে পড়ে, আর লোহার ব্যবহার শুরু হয়। প্রত্নতত্ত্ববিদেরা এই মানুষদের চেনেন তাদের সূক্ষ্ম চিত্রিত ধূসর মৃৎপাত্র দিয়ে, এবং তাদের পরবর্তী বৈদিক যুগের সঙ্গে যুক্ত করেন।
আজকের মধ্য ইউক্রেনের বন-স্তেপে চোর্নোলিস সংস্কৃতির কৃষকেরা শস্য ফলাত এবং স্তেপ থেকে আসা হানার বিরুদ্ধে পাহাড়ি দুর্গ তৈরি করত। এক মত অনুযায়ী তারা স্লাভদের পূর্বপুরুষদের মধ্যে ছিল; আরেক মত অনুযায়ী এমন কোনো যোগসূত্র নেই।
উৎস: Theographic Bible Metadata, CC BY-SA 4.0 · OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব