পথ
এলিয়ের যাত্রা
করীৎ স্রোত থেকে হোরেবে ও যর্দ্দনে · 13টি বিরতি · সরলরেখায় ≈ 1,220 কিমি
যেখানে রেখাটি ভূমি অনুসরণ করে, সেখানে তা সম্ভাব্য রাস্তা, যেমন একজন পণ্ডিত তা পুনর্গঠন করেছেন। দূরত্বগুলি বিরতিগুলির মধ্যে সরলরেখায়, মোটামুটি; হেঁটে যাওয়ার দিন ধরা হয়েছে দিনে প্রায় 30 কিমি।
বিরতি
- গিলিয়দ1 রাজা 17:1
গিলিয়দের তিশ্বী গ্রামের এলিয় আহাবকে বললেন, “আমি যাঁর সেবা করি ইস্রায়েলীয়দের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্যি দিয়ে বলছি যে, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশির পড়বে না, বৃষ্টিও হবে না।”
- Cherith1 রাজা 17:5
কাজেই সদাপ্রভু এলিয়কে যা বললেন তিনি তাই করলেন। তিনি যর্দ্দনের পূর্ব দিকে করীৎ স্রোতের ধারে গিয়ে থাকতে লাগলেন।
- সারিফত1 রাজা 17:10
তখন তিনি উঠে সারিফতে গেলেন; আর যখন সেই শহরের দরজায় আসলেন, দেখ, সেই জায়গায় এক বিধবা কাঠ কুড়াচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, “অনুরোধ করি, তুমি একটি পাত্রে করে সামান্য জল আন, আমি পান করব”
- কর্মিল পর্বত1 রাজা 18:20
তাতে আহাব ইস্রায়েলের সব লোকদের কাছে খবর পাঠালেন এবং কর্মিল পর্বতে ঐ ভাববাদীদের জড়ো করলেন।
- কীশোন1 রাজা 18:40
তখন এলিয় তাদেরকে বললেন, “বাল দেবতার ভাববাদীদের ধর। তাদের একজনকেও পালিয়ে যেতে দিয়ো না।” তখন লোকেরা তাদের ধরে ফেলল। এলিয় তাদেরকে ছোট কীশোন নদীতে নিয়ে গেলেন এবং সেখানে তাদের মেরে ফেললেন।
- যিষ্রিয়েল1 রাজা 18:46
আর সদাপ্রভুর হাত এলিয়ের উপর ছিল। তিনি তাঁর কাপড়খানা কোমর বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলের প্রবেশ স্থানে গেলেন।
- শেবা1 রাজা 19:3
এলিয় তা দেখে উঠলেন এবং প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে গেলেন। তিনি যিহূদা এলাকার বের-শেবাতে পৌঁছে তাঁর চাকরকে সেখানে রাখলেন,
- হোরেব1 রাজা 19:8
তাতে তিনি উঠে খেলেন। সেই খাবার খেয়ে শক্তিলাভ করে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত হেঁটে ঈশ্বরের পাহাড় হোরেবে গিয়ে উপস্থিত হলেন।
- দম্মেশকপৌঁছানোর কথা বলা নেই1 রাজা 19:15
তখন সদাপ্রভু তাঁকে বললেন, “যাও, তুমি যে পথে এসেছ সেই পথে ফিরে গিয়ে দম্মেশকের মরু এলাকায় যাও। সেখানে পৌঁছে তুমি হসায়েলকে অরামের উপরে রাজপদে অভিষেক কর।
- গিল্গল2 রাজা 2:1
পরে যখন সদাপ্রভু ঘুর্ণিঝড়ে এলিয়কে স্বর্গে তুলে নিতে চাইলেন তখন এলিয় ও ইলীশায় গিল্গল থেকে বের হলেন।
- বৈথেল2 রাজা 2:2
আর এলিয় ইলীশায়কে বললেন, “অনুরোধ করি, তুমি এখানে থাক; কারণ সদাপ্রভু আমাকে বৈথেল পর্যন্ত পাঠালেন।” ইলীশায় বললেন, “যতদিন সদাপ্রভু আছেন ও আপনি আছেন, আমি আপনাকে ছাড়ব না।” কাজেই তাঁরা বৈথেলে নেমে গেলেন।
- যিরীহো2 রাজা 2:4
এরপর এলিয় তাঁকে বললেন, “ইলীশায়, অনুরোধ করি, তুমি এখানে থাক; কারণ সদাপ্রভু আমাকে যিরীহোতে পাঠালেন।” ইলীশায় বললেন, “যতদিন সদাপ্রভু আছেন ও আপনি আছেন, আমি আপনাকে ছাড়ব না।” সুতরাং তাঁরা যিরীহোতে গেলেন।
- যর্দ্দন2 রাজা 2:6
এরপর এলিয় তাঁকে বললেন, “অনুরোধ করি, তুমি এখানে থাক; কারণ সদাপ্রভু আমাকে যর্দ্দন নদীর পারে পাঠালেন।” উত্তরে তিনি বললেন, “যতদিন সদাপ্রভু আছেন ও আপনি আছেন, আমি আপনাকে ছাড়ব না।” সুতরাং তাঁরা দুজন চলতে লাগলেন।
রেখাগুলো পাঠের ক্রমে থামার জায়গাগুলোকে যুক্ত করে। যেখানে রেখা জমির গড়ন মেনে চলে, সেটি একজন পণ্ডিতের পুনর্গঠিত সম্ভাব্য পথ; অন্যত্র সরলরেখা — পথটি জানা নেই। দূরত্ব থামার জায়গাগুলোর মধ্যে সরলরেখায়। ড্যাশ রেখা: জাহাজে। ফিকে: স্থানটি অনিশ্চিত।
বিন্দুরেখা: যাত্রা যেদিকে যাচ্ছিল — পাঠ বলে না যে সেখানে পৌঁছেছিল; রেখাটি আগের থামার জায়গা থেকে এগোয়।
প্রতিটি বিন্দু সবচেয়ে সম্ভাব্য অবস্থান; ফিকে বিন্দু মানে শনাক্তকরণ অনিশ্চিত। যে স্থানগুলোর অবস্থান অজানা, সেগুলো মানচিত্রে নেই।
উৎস: OpenBible.info, CC BY 4.0 · UBS Bible Routes, Dr Leen Ritmeyer © United Bible Societies 2023, CC BY-SA 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব