অন্বেষণ › তীর্থযাত্রীদের জন্য › যর্দ্দনের ওপারে: বাপ্তিস্মের স্থান ও নবো পর্বত › যব্বোকের ধারে পনূয়েল
যর্দ্দনের ওপারে: বাপ্তিস্মের স্থান ও নবো পর্বত · বিরতি 8 · দিন 3
যব্বোকের ধারে পনূয়েল
বাইবেলে
যাকোব তাঁর পরিবারকে যব্বোকের পারঘাট পার করিয়ে দিয়ে একা রইলেন; একজন লোক ভোর পর্যন্ত তাঁর সঙ্গে মল্লযুদ্ধ করল, আর যাকোব জায়গাটির নাম রাখলেন পনূয়েল।
পরে তিনি রাতে উঠে নিজের দুই স্ত্রী, দুই দাসী ও এগারো জন ছেলেকে নিয়ে যব্বোক নদীর অগভীর অংশ দিয়ে পার হলেন তিনি তাঁদেরকে নদী পার করিয়ে নিজের সব জিনিস পাড়ে পাঠিয়ে দিলেন। আর যাকোব সেখানে একা থাকলেন এবং এক পুরুষ ভোর পর্যন্ত তাঁর সঙ্গে মল্লযুদ্ধ করলেন; কিন্তু তাঁকে জয় করতে পারলেন না দেখে, তিনি যাকোবের ঊরুসন্ধিতে আঘাত করলেন। তাঁর সঙ্গে এরকম মল্লযুদ্ধ করাতে যাকোবের ঊরুসন্ধির হাড় সরে গেল। পরে সেই পুরুষ বললেন, “আমাকে ছাড়, কারণ ভোর হল।” যাকোব বললেন, “আপনি আমাকে আশীর্বাদ না করলে আপনাকে ছাড়ব না।” আবার তিনি বললেন, “তোমার নাম কি?” তিনি উত্তর করলেন, “যাকোব।” তিনি বললেন, “তুমি যাকোব নামে আর আখ্যাত হবে না, কিন্তু ইস্রায়েল [ঈশ্বরের সঙ্গে যুদ্ধকারী] নামে আখ্যাত হবে; কারণ তুমি ঈশ্বরের ও মানুষদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ।” তখন যাকোব জিজ্ঞাসা করে বললেন, “অনুরোধ করি, আপনার নাম কি? বলুন।” তিনি বললেন, “কি জন্য আমার নাম জিজ্ঞাসা কর?” পরে সেখানে যাকোবকে আশীর্বাদ করলেন। তখন যাকোব সেই জায়গার নাম পনূয়েল [ঈশ্বরের মুখ] রাখলেন; কারণ তিনি বললেন, “আমি ঈশ্বরকে সামনাসামনি হয়ে দেখলাম, তবুও আমার প্রাণ বাঁচল।” পরে তিনি পনূয়েল পার হলে সূর্যোদয় হল। আর তিনি ঊরুতে খোঁড়াতে লাগলেন।ঐতিহ্য
পনূয়েল কোথায় ছিল তা নিশ্চিত নয়; এক মত একে জারকা নদী, প্রাচীন যব্বোকের ওপরে তুলুল আধ-ধাহাবের যমজ পাহাড়ে রাখে।
আজ এখানে
জারকার সবুজ উপত্যকার ওপরে ছড়ানো ধ্বংসাবশেষসহ দুটি পাহাড়; কোনো গির্জা বা তীর্থস্থান নেই, কেবল নদী আর দৃশ্য।
ভ্রমণের আগে আপনার দেশের ভ্রমণ-পরামর্শ দেখে নিন। খোলার সময় ও স্থানগুলোর নিয়ম বদলায় — তাদের সরকারি পৃষ্ঠা দেখুন।
উৎস: OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব