Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › তীর্থযাত্রীদের জন্য › এক সপ্তাহে পবিত্র ভূমি › সাধু পিতরের প্রাধান্যের গির্জা

এক সপ্তাহে পবিত্র ভূমি · বিরতি 19 · দিন 6

সাধু পিতরের প্রাধান্যের গির্জা

বাইবেলে

পুনরুত্থানের পরে যীশু ভোরবেলায় তীরে দাঁড়ালেন; শিষ্যেরা অনেক মাছ ধরলেন, কাঠ কয়লার আগুনের ধারে তাঁর সঙ্গে খেলেন, আর তিনি পিতরকে তিনবার জিজ্ঞেস করলেন, “তুমি কি আমাকে ভালবাস?”

যোহ 21:4–17সকাল হয়ে আসার দিন, যীশু তীরে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু শিষ্যরা তাঁকে চিনতে পারল না যে তিনিই যীশু। তারপর যীশু তাদের বললেন, “যুবকরা, তোমাদের কাছে কিছু খাবার আছে?” তারা তাঁকে উত্তর করল, না। তিনি তাদের বললেন, “নৌকার ডান পাশে তোমাদের জাল ফেল এবং তোমরা কিছু দেখতে পাবে।” সুতরাং তারা তাদের জাল ফেলল, এত মাছ পড়ল যে তারা আর তা টেনে তুলতে পারল না। তারপর, যীশু যাকে প্রেম করতেন সেই শিষ্য পিতরকে বলল, “ইনিই প্রভু।” যখন শিমোন পিতর শুনেছিল যে ইনিই প্রভু, তখন তিনি তার কাপড় পরলেন, (কারণ তাঁর গায়ে খুব সামান্য কাপড় ছিল) এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন। অন্য শিষ্যরা নৌকাতে আসল, তারা ডাঙা থেকে বেশি দূরে ছিল না, মাত্র দুশো কিউবিট এবং তারা মাছ ভর্তি জাল টেনে এনেছিল। যখন তারা ডাঙায় উঠেছিল তারা কাঠ কয়লার আগুন দেখেছিল যার ওপরে মাছ আর রুটি ছিল। যীশু তাঁদের বললেন, “যে মাছ এখন ধরলে, তার থেকে কিছু মাছ আন।” শিমোন পিতর তারপর উঠল এবং জাল টেনে ডাঙায় তুলল, বড় মাছে ভর্তি, 153; সেখানে অনেক মাছ ছিল, জাল ছেঁড়ে নি। যীশু তাঁদের বললেন, “এস এবং সকালের খাবার খাও।” শিষ্যদের কারোরও সাহস হল না যে, তাঁকে জিজ্ঞাসা করেন, “আপনি কে?” তাঁরা জানতেন যে তিনি প্রভু। যীশু এসে ঐ রুটি নিলেন এবং তাঁদের দিলেন এবং মাছও দিলেন। মৃতদের মধ্য থেকে ওঠার পর যীশু এখন এই তৃতীয় বার নিজের শিষ্যদের দেখা দিলেন। তাঁরা সকালের খাবার খাওয়ার পর, যীশু শিমোন পিতরকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে এগুলি থেকে বেশি ভালবাসো? পিতর তাঁকে বললেন, হ্যাঁ, প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি। যীশু তাঁকে বললেন, আমার মেষশাবককে খাওয়াও। আবার তিনি দ্বিতীয়বার তাঁকে বললেন, যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালবাসো? পিতর তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু; আপনি জানেন যে আমি আপনাকে ভালবাসি।” যীশু তাঁকে বললেন, আমার মেষদের পালন কর। তিনি তৃতীয় বার তাঁকে বললেন, “যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালবাস?” পিতর দুঃখিত হলেন কারণ, যীশু তাঁকে বলেছিলেন তৃতীয় বার, “তুমি কি আমাকে ভালবাস?” তিনি তাঁকে বললেন, “প্রভু, আপনি সব কিছু জানেন; আপনি জানেন যে, আমি আপনাকে ভালবাসি।” যীশু তাঁকে বললেন, “আমার মেষদের খাওয়াও।

ঐতিহ্য

ঐতিহ্য অনুসারে, চ্যাপেলের সমতল পাথরটি, যাকে মেনসা ক্রিস্তি (খ্রীষ্টের টেবিল) বলা হয়, সেখানেই যীশু শিষ্যদের জন্য খাবার সাজিয়েছিলেন।

আজ এখানে

জলের কিনারে 1933 সালের কালো ব্যাসাল্টের একটি ছোট চ্যাপেল, একটি পুরোনো গির্জার জায়গায়; পাথর কেটে তৈরি সিঁড়ি হ্রদে নেমে গেছে।

প্রাচীন তীর্থযাত্রীদের চোখে

আর তার কাছে তিবিরিয়া সাগরের ধারে পাহাড়ের নিচে একটি জায়গা আছে, আর সেই জায়গায় পুনরুত্থানের পরে খ্রীষ্ট তৃতীয়বার তাঁর শিষ্যদের দেখা দিয়েছিলেন … আর তারা জালের কাছে দেখল আগুন আর রুটি, আর তার ওপরে রান্না করা মাছ … সেখানে পবিত্র প্রেরিতদের নামে একটি গির্জা তৈরি হয়েছে।মঠাধ্যক্ষ দানিয়েল, 1106–1108 · আমাদের অনুবাদ

ভ্রমণের আগে আপনার দেশের ভ্রমণ-পরামর্শ দেখে নিন। খোলার সময় ও স্থানগুলোর নিয়ম বদলায় — তাদের সরকারি পৃষ্ঠা দেখুন।

উৎস: OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব