প্রথম পাতা › প্রতিদিনের বাইবেল-পাঠ › নভেম্বর 2027 › 15 নভেম্বর
ক্যাথলিক পঞ্জিকা
দৈনিক বাইবেল-পাঠ (ক্যাথলিক) — 15 নভেম্বর, 2027
সোমবার · সাধারণ কালের 33তম সপ্তাহ
পর্ব ও সাধু
সাধারণ কালের 33তম সপ্তাহের সোমবার
ঐচ্ছিক স্মরণদিবস · উপাসনার রং: সবুজ
মহান সাধু অ্যালবার্ট, বিশপ ও মণ্ডলীর আচার্য · ঐচ্ছিক স্মরণদিবস
দিনের পাঠ
প্রথম পাঠ
এই অনুবাদে নেই
প্রত্যুত্তর গীত
গীত 119:53, 61, 134, 150, 155, 158
53আমার ক্রোধ জ্বলে উঠেছে, পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে। 61পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে, আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 134মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি। 150যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে; কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে। 155পরিত্রান পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না। 158আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, কারণ তারা তোমার বাক্য পালন করে না।
সুসমাচার
35আর যখন যীশু এবং তাঁর শিষ্যরা যিরীহোর কাছে আসলেন, একজন অন্ধ পথের পাশে বসে ভিক্ষা করছিল; 36সে লোকদের যাওয়ার শব্দ শুনে জিজ্ঞাসা করল, এর কারণ কি? 37লোকে তাকে বলল, নাসরতীয় যীশু সেখান দিয়ে যাচ্ছেন। 38তখন সে চিৎকার করে বলল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন। 39যারা আগে আগে যাচ্ছিল, তারা চুপ করো বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন। 40তখন যীশু থেমে গিয়ে তাকে তাঁর কাছে আনতে আদেশ করলেন; পরে সে কাছে আসলে যীশু তাকে বললেন, তুমি কি চাও? 41আমি তোমার জন্য কি করব? সে বলল, প্রভু, আমি দেখতে চাই। 42যীশু তাকে বললেন, দেখ; তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। 43তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল।
আজকের সাধুগণ
- মহান সাধু অ্যালবার্ট, বিশপ ও মণ্ডলীর আচার্য
সাধারণ রোমীয় ক্যালেন্ডার; একটি বিশপ-সম্মেলন কিছু পর্ব (প্রভুর প্রকাশ, স্বর্গারোহণ, খ্রীষ্টের দেহ ও রক্তের পর্ব) কোনো রবিবারে সরাতে পারে বা নিজস্ব পর্ব যোগ করতে পারে। পাঠ-গ্রন্থ: রবিবারের চক্র B, সাপ্তাহিক দিনের বছর I।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব