Bible Explorer অ্যাপ নিন

বাইবেল › গীতসংহিতা › 60

IRV · অধ্যায় 60 / 150

গীতসংহিতা 60

1প্রধান বাদ্যকরের জন্য। স্বর-শূসন এদুৎ। দায়ূদের মিকতাম শিক্ষার্থক। যখন অরাম-নহরয়িমের ও অরাম সোবার সঙ্গে তার যুদ্ধ হয় আর জোয়াব ফিরে লবণোপত্যকায় ইদোমের দ্বাদশ সহস্র লোককে নিহনন করেন, তখন। ঈশ্বর, তুমি আমাকে ত্যাগ করেছ; আমাদের ভেঙ্গেছ; তুমি রাগ করেছ; আবার আমাদের ফিরিয়ে আন।

2তুমি দেশকে কাঁপিয়ে তুলেছ; তুমি এটিকে বিচ্ছিন্ন করেছ; কারণ দেশ টলছে।

3তুমি নিজের লোকেদের কষ্ট দেখেছ; তুমি আমাদের আশ্চর্য্যজনক আঙ্গুর রস পান করিয়েছ।

4যারা তোমাকে সম্মান করে তুমি তাদেরকে একটি পতাকা দিয়েছ যাতে তারা তীরের থেকে রক্ষা পায়। সেলা

5তোমাকে যারা ভালবাসে তারা যেন উদ্ধার পায়, তোমার ডান হাত দ্বারা উদ্ধার কর, আমাকে উত্তর দাও।

6ঈশ্বর তাঁর পবিত্র স্থানে কথা বলেন, “আমি আনন্দিত হব, আমি শিখিম বিভক্ত করব এবং সুক্কতের উপত্যকা মাপব।

7গিলিয়দ আমার এবং মনঃশিও আমার; আর ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ; যিহূদা আমার রাজদন্ড;

8মোয়াব দেশ আমার ধোবার পাত্র; আমি ইদোমের উপরে নিজের জুতো নিক্ষেপ করবো; আমি পলেষ্টিয়দের বিজয়ের জন্য খুশিতে চিত্কার করব।

9কে আমাকে শক্তিশালী শহরে নিয়ে যাবেন? কে আমাকে ইদোমে নিয়ে যাবে?”

10কিন্তু তুমি, ঈশ্বর, তুমি কি আমাদের ত্যাগ করনি? তুমি আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে যাওনা।

11শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর; কারণ মানুষের সাহায্য অর্থহীন।

12আমরা ঈশ্বরের সাহায্যে জয়লাভ করব; তিনিই আমাদের শত্রুদের নিক্ষিপ্ত করবেন।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (IRV, 2019) · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. (পাঠ অপরিবর্তিত; পাদটীকা ও শিরোনাম বাদ দেওয়া হয়েছে) · eBible.org