IRV · অধ্যায় 97 / 150
গীতসংহিতা 97
1সদাপ্রভুু রাজত্ব করেন; পৃথিবী উল্লাসিত হোক, দ্বীপগুলি আনন্দিত হোক;
2মেঘ ও অন্ধকার তার চারিদিকে, সদাপ্রভু ধার্ম্মিকতা এবং ন্যায়ের দ্বারা শাসন করেন।
3আগুন তার আগে যায় এবং চারিদিকে তার বিপক্ষদেরকে গ্রাস করে।
4তার বিদ্যুৎ পৃথিবীকে আলোকিত করল; পৃথিবী তা দেখল ও কেঁপে গেল।
5পর্বতগুলি মোমের মত সদাপ্রভুুর সামনে গলে গেল, সমস্ত পৃথিবীর প্রভুর সামনে।
6স্বর্গ তার ন্যায়বিচার ঘোষণা করে এবং সমস্ত জাতি তার মহিমা দেখেছে।
7সেই সব লোকেরা লজ্জিত হোক, যারা খোদাই করা প্রতিমার আরাধনা করে, যারা অযোগ্য মূর্তিতে অহঙ্কার করে; হে তথাকথিত ঈশ্বর, ঈশ্বরের আরাধনা কর।
8সিয়োন শুনল ও আনন্দিত হল এবং যিহূদার মেয়েরা উল্লাসিত হল, হে সদাপ্রভুু, তোমার বিচারের জন্য।
9কারণ হে সদাপ্রভুু, তুমিই সমস্ত পৃথিবীর ওপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর, তুমি সমস্ত দেবতা থেকে অনেক উন্নত।
10সদাপ্রভু তাদেরকে ভালবাসেন যারা ঘৃণাকে অপছন্দ করে, মন্দকে ঘৃণা কর! তিনি নিজের সাধুদের জীবন রক্ষা করেন এবং দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
11আলো চমকায় ধার্ম্মিকের জন্য এবং আনন্দ তাদের জন্য যারা হৃদয়ে সৎ।
12হে ধার্মিকরা, সদাপ্রভুুতে আনন্দিত হও এবং তুমি তাঁর পবিত্র নামের ধন্যবাদ কর।
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (IRV, 2019) · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. (পাঠ অপরিবর্তিত; পাদটীকা ও শিরোনাম বাদ দেওয়া হয়েছে) · eBible.org