Bible Explorer অ্যাপ নিন

বাইবেল › গীতসংহিতা › 21

IRV · অধ্যায় 21 / 150

গীতসংহিতা 21

1প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি সঙ্গীত। সদাপ্রভুু! তোমার শক্তিতে রাজা আনন্দ করে, তুমি যে পরিত্রান দিয়েছ তাতে সে কত বেশিই না আনন্দ করে!

2তুমি তার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করেছ এবং তার মুখের অনুরোধ ফিরিয়ে দাওনি। সেলা

3কারণ তুমি তার জন্য প্রচুর আশীর্বাদ এনে দিয়েছ; তিনি তার মাথায় খাঁটি সোনার একটি মুকুট স্থাপন করেছেন।

4তিনি তোমার কাছে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, তুমি তাকে তা দিয়েছ; তুমি তাঁকে চিরদিনের র জন্য দীর্ঘ আয়ু দিয়েছ।

5তোমার জয়ের কারণে তাঁর মহিমা মহান; তুমি তার উপর সম্মান এবং মহিমা রেখেছ।

6তুমি তাকে দীর্ঘস্থায়ী আশীর্বাদ দিয়েছ, তোমার উপস্থিতি তাকে আনন্দিত করে।

7কারণ রাজা সর্বশক্তিমান সদাপ্রভুুতে নির্ভর করেন; মহান ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততা থেকে তিনি বিচলিত হবেন না।

8তোমার হাত তোমার সমস্ত শত্রুদের ধরবে; তোমার ডান হাত তাদের ধরবে যারা তোমাকে ঘৃণা করে।

9তোমার ক্রোধের দিন, তুমি তাদের জ্বলন্ত চুল্লীর মত জ্বালাবে। সদাপ্রভুু ক্রোধ তাদের ধ্বংস করবে এবং আগুন তাদের গ্রাস করবে।

10মানবজাতি মধ্যে থেকে তাদের বংশধরদের এবং তাদের সন্তানদের তুমি পৃথিবী থেকে ধ্বংস করবে।

11কারণ তারা তোমার বিরুদ্ধে অন্যায় করেছে; তারা কুমন্ত্রণা করে, তাতে তারা সফল হবে না!

12কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে; তুমি তাদের আগে তোমার ধনুক টানবে।

13সদাপ্রভুু, তোমার শক্তিতে মহিমান্বিত হও; আমরা গান গাব এবং তোমার শক্তির প্রশংসা করব।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (IRV, 2019) · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. (পাঠ অপরিবর্তিত; পাদটীকা ও শিরোনাম বাদ দেওয়া হয়েছে) · eBible.org