প্রথম পাতা › প্রতিদিনের বাইবেল-পাঠ › আগস্ট 2027 › 27 আগস্ট
ক্যাথলিক পঞ্জিকা
দৈনিক বাইবেল-পাঠ (ক্যাথলিক) — 27 আগস্ট, 2027
শুক্রবার · সাধারণ কালের 21তম সপ্তাহ
পর্ব ও সাধু
সাধারণ কালের 21তম সপ্তাহের শুক্রবার
স্মরণদিবস · উপাসনার রং: সাদা
সাধ্বী মনিকা · স্মরণদিবস
উপবাস ও প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্তের দিন
প্রতিটি শুক্রবার প্রায়শ্চিত্তের দিন; প্রতিটি বিশপ সম্মিলনী ঠিক করে কীভাবে তা পালন হবে: মাংস থেকে বিরতি বা অন্য কোনো প্রায়শ্চিত্তের কাজ। উপবাস 18 থেকে 59 বছর বয়স পর্যন্ত, মাংস থেকে বিরতি 14 বছর থেকে বাধ্যতামূলক।
দিনের পাঠ
প্রথম পাঠ
1অতএব, হে ভাইয়েরা, সবশেষে আমরা প্রভু যীশুতে তোমাদেরকে উৎসাহিত করছি, কীভাবে চলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয়, এ বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করেছ, আর যেভাবে চলছ, সেইভাবে আমরা উত্সাহ করি তোমরা অধিক পরিমাণে কর। 2কারণ প্রভু যীশুর দ্বারা আমরা তোমাদেরকে কি কি আদেশ দিয়েছি, তা তোমরা জান। 3বিশেষত, ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা; 4যে তোমরা ব্যভিচার থেকে দূরে থাক, তোমাদের প্রত্যেক জন শেখ যে পবিত্র ও সম্মানিত হয়ে নিজের স্ত্রীর সঙ্গে কেমন করে বাস করতে হয়, 5যারা ঈশ্বরকে জানে না, সেই অইহূদির মত কামাভিলাষে নয়, 6কেউ যেন সীমা লঙ্ঘন করে এই ব্যাপারে নিজের ভাইকে না ঠকায়; কারণ আগে তোমাদেরকে যেমন সাবধান করেছি ও বলেছি, প্রভু এই সব পাপের জন্য সবাইকে শাস্তি দেবেন। 7কারণ ঈশ্বর আমাদেরকে অশুচিতার জন্য নয়, কিন্তু পবিত্রতার জন্য আহ্বান করেছেন। 8এই জন্য যে ব্যক্তি অমান্য করে, সে মানুষকে অমান্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অমান্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদেরকে দান করেন।
প্রত্যুত্তর গীত
1সদাপ্রভুু রাজত্ব করেন; পৃথিবী উল্লাসিত হোক, দ্বীপগুলি আনন্দিত হোক; 2মেঘ ও অন্ধকার তার চারিদিকে, সদাপ্রভু ধার্ম্মিকতা এবং ন্যায়ের দ্বারা শাসন করেন। 5পর্বতগুলি মোমের মত সদাপ্রভুুর সামনে গলে গেল, সমস্ত পৃথিবীর প্রভুর সামনে। 6স্বর্গ তার ন্যায়বিচার ঘোষণা করে এবং সমস্ত জাতি তার মহিমা দেখেছে। 10সদাপ্রভু তাদেরকে ভালবাসেন যারা ঘৃণাকে অপছন্দ করে, মন্দকে ঘৃণা কর! তিনি নিজের সাধুদের জীবন রক্ষা করেন এবং দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন। 11আলো চমকায় ধার্ম্মিকের জন্য এবং আনন্দ তাদের জন্য যারা হৃদয়ে সৎ। 12হে ধার্মিকরা, সদাপ্রভুুতে আনন্দিত হও এবং তুমি তাঁর পবিত্র নামের ধন্যবাদ কর।
সুসমাচার
1তখন স্বর্গরাজ্য এমন দশটি কুমারীর মতো হবে, যারা নিজের নিজের প্রদীপ নিয়ে বরের সঙ্গে সাক্ষাৎ করতে বের হল। 2তাদের মধ্যে পাঁচ জন বোকা, আর পাঁচ জন বুদ্ধিমতী ছিল। 3কারণ যারা বোকা ছিল, তারা নিজের নিজের প্রদীপ নিল, কিন্তু সঙ্গে তেল নিল না, 4কিন্তু যারা বুদ্ধিমতী তারা তাদের প্রদীপের সঙ্গে পাত্রে তেলও নিল। 5আর বড় আসতে দেরি হওয়ায় সবাই ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ল। 6পরে মাঝ রাতে এই আওয়াজ হল, দেখ, বর! তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বের হও। 7তাতে সেই কুমারীরা সবাই উঠল এবং নিজের নিজের প্রদীপ সাজালো। 8আর বোকা কুমারীরা বুদ্ধিমতিদের বলল, তোমাদের তেল থেকে আমাদেরকে কিছু দাও, কারণ আমাদের প্রদীপ নিভে যাচ্ছে। 9কিন্তু বুদ্ধিমতীরা বলল, হয়তো তোমাদের ও আমাদের জন্য এই তেলে কুলাবে না, তোমরা বরং বিক্রেতাদের কাছে গিয়ে তোমাদের জন্য তেল কিনে নাও। 10তারা তেল কিনতে যাচ্ছে, সেই দিন বর এলো এবং যারা তৈরী ছিল, তারা তাঁর সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল, 11শেষে অন্য সমস্ত কুমারীরাও এলো এবং বলতে লাগল, প্রভু, প্রভু, আমাদেরকে দরজা খুলে দিন। 12কিন্তু তিনি বললেন, তোমাদের সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। 13অতএব জেগে থাক, কারণ তোমরা সেই দিন বা সেই মুহূর্ত জান না।
আজকের সাধুগণ
- সাধ্বী মনিকা
সাধারণ রোমীয় ক্যালেন্ডার; একটি বিশপ-সম্মেলন কিছু পর্ব (প্রভুর প্রকাশ, স্বর্গারোহণ, খ্রীষ্টের দেহ ও রক্তের পর্ব) কোনো রবিবারে সরাতে পারে বা নিজস্ব পর্ব যোগ করতে পারে। পাঠ-গ্রন্থ: রবিবারের চক্র B, সাপ্তাহিক দিনের বছর I।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব