অন্বেষণ › পুরোনো মানচিত্র › প্যালেস্টাইনের পুরাতন নিয়মের মানচিত্র
মানচিত্রটি পূর্ণ আকারে খুলুন (2239 × 3000)
পুরোনো মানচিত্র · 1881
প্যালেস্টাইনের পুরাতন নিয়মের মানচিত্র মানচিত্রকার: H.H. Hardesty (Firm) · বছর: 1881
1881 সালে শিকাগো ও টোলেডোতে এইচ. এইচ. হার্ডেস্টির প্রকাশিত “ঐতিহাসিক হাত-অ্যাটলাস” থেকে, যাতে বাইবেলের সংখ্যাযুক্ত একসারি মানচিত্র আছে। মানচিত্র নং 3 বংশগুলোর বারোটি অধিকারে সংখ্যা দেয় এবং আশ্রয়-নগর, লেবীয় ও যাজকদের নগর আর যুদ্ধগুলো চিহ্নিত করে, অনেক জায়গার পাশে শাস্ত্রের উল্লেখসহ।
Library of Congress-এ মানচিত্রটি
অংশ যিহো 20:1–9 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল; আমি মোশির মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেই সমস্ত আশ্রয়-নগর নির্দিষ্ট কর। তাতে যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ও অজান্তে কাউকে হত্যা করে, সেই হত্যাকারী সেখানে পালাতে পারবে এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা থেকে তোমাদের রক্ষার স্থান হবে। আর সে তার মধ্যে কোন এক নগরে পালিয়ে যাবে এবং নগরের দরজার প্রবেশ স্থানে দাঁড়িয়ে নগরের প্রাচীনদের কাছে তার কথা বলবে; পরে তারা নগরের মধ্যে তাদের কাছে তাকে নিয়ে এসে তাদের মধ্যে বাস করতে স্থান দেবে। আর রক্তের প্রতিশোধদাতা দৌড়ে তার পিছনে এলে তারা তার হাতে সেই হত্যাকারীকে সমর্পণ করবে না; কারণ সে অজান্তে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, সে আগে তাকে ঘৃণা করে নি। অতএব যতক্ষণ না সে বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড়ায় এবং সেই দিনের র মহাযাজকের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই হত্যাকারী তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে সে পালিয়ে এসেছিল, সেই স্থানে ফিরে যাবে।” তাতে তারা নপ্তালির পাহাড়ি অঞ্চলের গালীলের কেদশ, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের শিখিম ও যিহূদার পাহাড়ি অঞ্চলের কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ আলাদা করল। আর যিরীহোর কাছে যর্দ্দনের (নদীর) পূর্বপারে তারা রূবেণ বংশের অধিকার থেকে সমভূমির মরুপ্রান্তে অবস্থিত বেৎসর ও গাদ বংশের অধিকার থেকে গিলিয়দে অবস্থিত রামোৎ ও মনঃশি বংশের অধিকার থেকে বাশনে অবস্থিত গোলন নির্ণয় করল। কেউ অনিচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করলে, যতক্ষণ না মণ্ডলীর সামনে দাঁড়ায়, ততদিন যেন সেই স্থানে পালিয়ে যেতে পারে ও রক্তের প্রতিশোধদাতার হাতে না মরে, এই জন্য সমস্ত ইস্রায়েল-সন্তানদের জন্য ও তাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের জন্য এই সমস্ত নগর নির্দিষ্ট করা হল। যিহো 21:1–42 পরে লেবীয়দের পিতৃকুলপতিরা ইলীয়াসর যাজকের, নূনের পুত্র যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানদের বংশ সকলের পিতৃকুলপতিদের কাছে গেলেন, ও কনান দেশের শীলোতে তাঁদেরকে বললেন, “আমাদের বসবাস করার জন্য নগর ও পশুপালের জন্য মাঠ দেওয়ার আদেশ সদাপ্রভু মোশির মাধ্যমে দিয়েছিলেন।” তাতে সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েল-সন্তানরা নিজেদের অধিকার থেকে লেবীয়দের এই এই নগর ও সেগুলির মাঠও দিল; কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠল; তাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানরা গুলিবাঁটের মাধ্যমে যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ থেকে তেরটি নগর পেল। আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইফ্রয়িম বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং দান বংশ ও মনঃশির অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল। আর গের্শোন-সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইষাখর বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনে অবস্থিত মনঃশির অর্ধেক বংশ থেকে তেরটি নগর পেল। আর মরারি-সন্তানেরা নিজেদের গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ থেকে বারটি নগর পেল। এই ভাবে ইস্রায়েল-সন্তানেরা গুলিবাঁট করে লেবীয়দের এই সব নগর ও সেগুলির মাঠও দিল, যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন। তারা যিহূদা-সন্তানদের বংশের ও শিমিয়োন-সন্তানদের বংশের অধিকার থেকে এই এই নামের নগর দিল। লেবীর সন্তান কহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্ত্তী হারোণ-সন্তানদের সে সমস্ত হল; কারণ তাদের নামে প্রথম গুলি উঠল। তার ফলে তারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পাহাড়ি অঞ্চল যিহূদা প্রদেশের হিব্রোণ ও তার চারিদিকের মাঠ তাদেরকে দিল। কিন্তু ঐ নগরের ক্ষেত ও সমস্ত গ্রাম তারা অধিকার করার জন্য যিফুন্নির পুত্র কালেবকে দিল। তারা হারোণ যাজকের সন্তানদের মাঠগুলির সঙ্গে হত্যাকারীদের আশ্রয়-নগর হিব্রোণ দিল এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে লিব্না, পশুপালনের মাঠগুলির সঙ্গে যত্তীর, পশুপালনের মাঠগুলির সঙ্গে ইষ্টিমোয়, পশুপালনের মাঠগুলির সঙ্গে হোলোন, পশুপালনের মাঠগুলির সঙ্গে দবীর, পশুপালনের মাঠগুলির সঙ্গে ঐন, পশুপালনের মাঠগুলির সঙ্গে যুটা ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার থেকে এই নয়টি নগর দিল। আর বিন্যামীন বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে গিবিয়োন, পশুপালনের মাঠগুলির সঙ্গে গেবা, পশুপালনের মাঠগুলির সঙ্গে অনার্থোৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে অল্মোন, এই চারটি নগর দিল। মোট পশুপালনের মাঠগুলির সঙ্গে তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হল। আর কহাতের অবশিষ্ট সন্তানদের অর্থাৎ কহাৎ-সন্তান লেবীয়দের সমস্ত গোষ্ঠী ইফ্রয়িম বংশের অধিকার থেকে নিজেদের অধিকারের জন্য নগর পেল। এবং হত্যাকারীর আশ্রয়-নগর পাহাড়ি অঞ্চলের ইফ্রয়িম প্রদেশের শিখিম ও তার পশুপালনের মাঠগুলি এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে গেষর; ও পশুপালনের মাঠগুলির সঙ্গে কিব্সয়িম ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-হোরোণ; এই চারটি নগর তারা তাদেরকে দিল। আর দান বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে ইল্তকী, পশুপালনের মাঠগুলির সঙ্গে গিব্বথোন, পশুপালনের মাঠগুলির সঙ্গে অয়ালোন ও পশুপালনের মাঠগুলির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই চারটি নগর দিল। আর মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে তানক ও পশুপালনের মাঠগুলির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই দুইটি নগর দিল। কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীগুলির জন্য মোট পশুপালনের মাঠগুলির সঙ্গে এই দশটি নগর দিল। পরে তারা লেবীয়দের গোষ্ঠীগুলির মধ্যে গের্শোন-সন্তানদের মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে হত্যাকারীর আশ্রয়-নগর বাশনের গোলন এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে বীষ্টরা, এই দুইটি নগর দিল। আর ইসাখর বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে কিশিয়োন, পশুপালনের মাঠগুলির সঙ্গে দাবরৎ, পশুপালনের মাঠগুলির সঙ্গে যর্মূৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে ঐন্-গন্নীম; এই চারিটি নগর দিল। আর আশের বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে মিশাল, পশুপালনের মাঠগুলির সঙ্গে আব্দোন, পশুপালনের মাঠগুলির সঙ্গে হিল্কৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে রহোব; এই চারিটি নগর দিল। আর নপ্তালি বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর গালীলস্থ কেদশ এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে হম্মোৎ-দোর, ও পশুপালনের মাঠগুলির সঙ্গে কর্ত্তন, এই তিনটি নগর দিল। আপন আপন গোষ্ঠী অনুসারে গের্শোনীয়েরা সমস্ত পশুপালনের মাঠগুলির সঙ্গে এই তেরটী নগর পেল। পরে তারা মরারি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে যক্লিয়াম, পশুপালনের মাঠগুলির সঙ্গে কার্ত্তা, পশুপালনের মাঠগুলির সঙ্গে দিম্না, ও পশুপালনের মাঠগুলির সঙ্গে নহলোল এই চারিটী নগর দিল। আর রূবেণ বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে বেৎসর, পশুপালনের মাঠগুলির সঙ্গে যহস, পশুপালনের মাঠগুলির সঙ্গে কদেমোৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে মেফাৎ, এই চারিটী নগর দিল। আর গাদ বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে হত্যাকারীর আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে মহনয়িম, পশুপালনের মাঠগুলির সঙ্গে হিষ্বোণ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে যাসের, সব মিলিয়ে এই চারটি নগর দিল। এই ভাবে লেবীয়দের অবশিষ্ট সমস্ত গোষ্ঠী, অর্থাৎ মরারি-সন্তানের নিজেরদের গোষ্ঠী অনুসারে গুলিবাঁটের মাধ্যমে মোট বারটি নগর পেল। ইস্রায়েল-সন্তানদের অধিকারের মধ্যে পশুপালনের মাঠগুলির সঙ্গে মোট আট-চল্লিশটি নগর লেবীয়দের হল। সেই সমস্ত নগরের মধ্যে প্রত্যেক নগরের চারিদিকে পশুপালনের মাঠ ছিল; এইভাবেই সেই সমস্ত নগরে তা ছিল।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0 ; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব