প্রথম পাতা › বাইবেল কী বলে › নম্রতা
জীবন ও কাজ
নম্রতা সম্পর্কে বাইবেল কী বলে
এই বিষয়ে পাঠকেরা যে 10টি পদের কাছে সবচেয়ে বেশি ফিরে আসেন, ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী থেকে পুরোপুরি উদ্ধৃত।
2 বংশ 7:14
আমার প্রজারা, যাদেরকে আমার নামে ডাকা হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখ খোঁজে এবং নিজেদের খারাপ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশকে রোগ মুক্ত করব৷1 পিত 5:6
তাই তোমরা ঈশ্বরের শক্তিশালী হাতের নীচে নত হও, যেন তিনি উপযুক্ত দিনের তোমাদেরকে উন্নত করেন,যাকো 4:6
বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন; কারণ শাস্ত্র বলে, “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন।”হিতো 22:4
সদাপ্রভুর ভয় নম্রতা ও ধন, সম্মান ও জীবন আনে।হিতো 11:2
অহঙ্কার আসলে অপমানও আসে; কিন্তু মানবিকতার সঙ্গে প্রজ্ঞা আসে।যাকো 4:10
প্রভুর সামনে নম্র হও, তাতে তিনি তোমাদেরকে উন্নত করবেন।মীখা 6:8
হে মানুষ, তিনি তোমায় বলেছেন, যা ভালো এবং যা সদাপ্রভু তোমার কাছ থেকে চান, ন্যায্য আচরণ কর, দয়া বা অনুগ্রহকে ভালবাসো এবং নম্র ভাবে তোমার ঈশ্বরের সঙ্গে চল।ইফি 4:2
সম্পূর্ণ ভদ্র ও ধীরস্থির ভাবে এবং ধৈর্য্যের সাথে চল; প্রেমে একে অন্যের প্রতি ক্ষমাশীল হও,1 পিত 5:5
একইভাবে, যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও, আর তোমরা সবাই একজন অন্যের সেবা করার জন্য নম্রতার সঙ্গে কোমর বাঁধ, কারণ “ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ দান করেন।”কল 3:12
ঈশ্বর যাদের মনোনীত করেছেন পবিত্র এবং প্রিয় লোকদের করুণার চিত্ত, দয়া, নম্রতা, মৃদূতা, ধৈর্য্য এই গুণগুলি পালন কর।এই বিষয়ে পাঠকেরা এই পদগুলোর দিকেই সবচেয়ে বেশি ফেরেন — এটি এ বিষয়ে কোনো শিক্ষা নয়। প্রতিটি পদ তার অধ্যায়ে পড়ুন।
উৎস: OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব