Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বাইবেলের কাহিনি › ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন

বাইবেলের কাহিনি · 50টির মধ্যে গল্প 8

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন

বাইবেলে গল্পটি

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: বহু বছর পর, যখন যাকোব বৃদ্ধ হয়ে পরেছিলেন, তিনি তার প্রিয় পুত্র, যোষেফকে তার ভাইদের কাছে যারা গবাদিপশুদের দেখাশুনা…

বহু বছর পর, যখন যাকোব বৃদ্ধ হয়ে পরেছিলেন, তিনি তার প্রিয় পুত্র, যোষেফকে তার ভাইদের কাছে যারা গবাদিপশুদের দেখাশুনা করছিলেন তাদের কাছে পাঠালেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: যোষেফের ভাইরা তাকে ঘৃণা করতেন কেননা তাদের পিতা তাকে সবচাইতে বেশি স্নেহ করতেন আর যোষেফ তাদের বিষয়ে স্বপ্ন দেখেছিলেন যে…

যোষেফের ভাইরা তাকে ঘৃণা করতেন কেননা তাদের পিতা তাকে সবচাইতে বেশি স্নেহ করতেন আর যোষেফ তাদের বিষয়ে স্বপ্ন দেখেছিলেন যে তিনি তাদের উপর রাজত্ব করবেন৷যখন যোষেফ তার ভাইদের কাছে আসলেন, তারা তাকে অপহরণ করলেন আর তাকে কিছু ক্রীতদাস ব্যবসায়ীদের কাছে বিক্রয় করলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: যোষেফের ভাইরা গৃহে ফেরার আগে, তারা যোষেফের পোশাক ছিঁড়লেন আর সেটা ছাগলের রক্তে ডুবিয়ে নিলেন৷ এরপর তারা সেই কাপড়টিকে…

যোষেফের ভাইরা গৃহে ফেরার আগে, তারা যোষেফের পোশাক ছিঁড়লেন আর সেটা ছাগলের রক্তে ডুবিয়ে নিলেন৷ এরপর তারা সেই কাপড়টিকে তাদের পিতাকে দেখালেন যেন তিনি মনে করেন যে কোনো বন্য পশু যোষেফকে খুন করেছে৷যাকোব খুবই শোকার্ত হলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: ক্রীতদাস ব্যবসায়ীরা যোষেফকে মিশরে নিয়ে এলেন৷মিশরদেশ নীল নদের উপর অবস্থিত একটি বিশাল, শক্তিশালী দেশ ছিল৷ক্রীতদাস…

ক্রীতদাস ব্যবসায়ীরা যোষেফকে মিশরে নিয়ে এলেন৷মিশরদেশ নীল নদের উপর অবস্থিত একটি বিশাল, শক্তিশালী দেশ ছিল৷ক্রীতদাস ব্যবসায়ীরা যোষেফকে একটি দাস রূপে একজন ধনী সরকারী কর্মকর্তার কাছে বিক্রয় করলেন৷ যোষেফ তার মালিকের খুব ভালো সেবা করেছিলেন, আর ঈশ্বর যোষেফকে আর্শিবাদ করেছিলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: তার মালিকের স্ত্রী যোষেফের সাথে কুকর্ম করার চেষ্টা করলেন, কিন্তু যোষেফ এই প্রকারে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে চাইলেন…

তার মালিকের স্ত্রী যোষেফের সাথে কুকর্ম করার চেষ্টা করলেন, কিন্তু যোষেফ এই প্রকারে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে চাইলেন না৷তিনি ক্রুদ্ধ হলেন আর যোষেফের উপর মিথ্যে দোষারোপ করলেন তাই তাকে গ্রেফতার করা হল আর জেলে পাঠানো হল৷ এমনকি জেলেও, যোষেফ ঈশ্বরের প্রতি বিশ্বাসযোগ্য রইলেন, আর ঈশ্বর তাকে আর্শিবাদ করলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: দু বছর পর, যোষেফ জেলেই ছিলেন, যদিও তিনি নির্দোষ ছিলেন৷এক রাতে, ফরৌণ, যা মিশরবাসীরা তাদের রাজাকে বলতেন, তার দেখা দুটি…

দু বছর পর, যোষেফ জেলেই ছিলেন, যদিও তিনি নির্দোষ ছিলেন৷এক রাতে, ফরৌণ, যা মিশরবাসীরা তাদের রাজাকে বলতেন, তার দেখা দুটি স্বপ্ন ছিল যা তাকে ভিশনভাবে উদ্বিগ্ন করছিল৷ তার কোনোও মন্ত্রীগন তাকে তার স্বপ্নের অর্থবলতে পারছিলেন না৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: ঈশ্বর যোষেফকে স্বপ্নের অর্থ বলার ক্ষমতা দিয়েছিলেন, তাই ঘটনা ক্রমে যোষেফকে জেল থেকে ফরৌনের কাছে নিয়ে আসা হল৷ যোষেফ তার…

ঈশ্বর যোষেফকে স্বপ্নের অর্থ বলার ক্ষমতা দিয়েছিলেন, তাই ঘটনা ক্রমে যোষেফকে জেল থেকে ফরৌনের কাছে নিয়ে আসা হল৷ যোষেফ তার জন্য স্বপ্নের অর্থ প্রকাশ করলেন আর বললেন, “ঈশ্বর সাত বছর প্রচুর ফসল প্রদান করতে চলেছেন, তার পর সাত বছর দুর্ভিক্ষের হবে৷”

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: ফরৌণ যোষেফের দ্বারা এত খুশি হলেন যে তিনি তাকে মিশর দেশের দ্বিতীয় সবচাইতে ক্ষমতাবান পুরুষ করলেন৷

ফরৌণ যোষেফের দ্বারা এত খুশি হলেন যে তিনি তাকে মিশর দেশের দ্বিতীয় সবচাইতে ক্ষমতাবান পুরুষ করলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: যোষেফ মিশরবাসীদের প্রচুর ফসলের সাত বছরে প্রচুর পরিমানে ফসল সঞ্চয় করে রাখতে নির্দেশ দিলেন৷ তারপর যোষেফ সেই ফসল লোকেদের…

যোষেফ মিশরবাসীদের প্রচুর ফসলের সাত বছরে প্রচুর পরিমানে ফসল সঞ্চয় করে রাখতে নির্দেশ দিলেন৷ তারপর যোষেফ সেই ফসল লোকেদের বিক্রয় করলেন যখন সাত বছরের দুর্ভিক্ষ হল যেন তাদের কাছে পর্যাপ্ত খাবার হয়৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: মিশরেই কেবল খারাপ দুর্ভিক্ষ ছিল না বরং কনানেও ছিল যেখানে যাকোব আর তার পরিবার থাকতেন৷

মিশরেই কেবল খারাপ দুর্ভিক্ষ ছিল না বরং কনানেও ছিল যেখানে যাকোব আর তার পরিবার থাকতেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: তাই যাকোব তার জ্যেষ্ঠপুত্রকে মিশরে খাদ্য কিনতে পাঠালেন৷ভাইরা যোষেফকে চিনতে পারলেন না যখন তারা খাবার কেনার জন্য তার…

তাই যাকোব তার জ্যেষ্ঠপুত্রকে মিশরে খাদ্য কিনতে পাঠালেন৷ভাইরা যোষেফকে চিনতে পারলেন না যখন তারা খাবার কেনার জন্য তার সামনে দাঁড়ালেন৷ কিন্তু যোষেফ তাদের চিনতে পারলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: তার ভাইদের পরীক্ষা করার পর এটা দেখতে যে তারা বদলেছেন কিনা, যোষেফ তাদের বললেন, “আমি তোমাদের ভাই, যোষেফ!ভয় পেও না৷তোমরা…

তার ভাইদের পরীক্ষা করার পর এটা দেখতে যে তারা বদলেছেন কিনা, যোষেফ তাদের বললেন, “আমি তোমাদের ভাই, যোষেফ!ভয় পেও না৷তোমরা আমাকে একটি দাস রূপে বিক্রি করে দুষ্টতার কাজ করেছিলে, কিন্তু ঈশ্বর সেই দুষ্টতাকে কল্যাণকর করেছেন! এসো আর মিশরে নিবাস কর যেন আমি তোমাদের ও তোমাদের পরিবারদের যোগান দিতে পারি৷”

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: যখন যোষেফের ভাইরা বাড়িতে ফিরলেন আর তাদের পিতা, যাকোবকে বললেন, যে যোষেফ জীবিত আছে, তিনি প্রচন্ড আনন্দিত হলেন৷

যখন যোষেফের ভাইরা বাড়িতে ফিরলেন আর তাদের পিতা, যাকোবকে বললেন, যে যোষেফ জীবিত আছে, তিনি প্রচন্ড আনন্দিত হলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: যদিও যাকোব একজন বৃদ্ধ মানুষ ছিলেন, তবুও তিনি মিশরে তার সকল পরিবারের সাথে গেলেন আর তারা সকলে সেখানে বসবাস করলেন৷ যাকোবের…

যদিও যাকোব একজন বৃদ্ধ মানুষ ছিলেন, তবুও তিনি মিশরে তার সকল পরিবারের সাথে গেলেন আর তারা সকলে সেখানে বসবাস করলেন৷ যাকোবের মৃত্যুর আগে, তিনি তার প্রত্যেক পুত্রকে আর্শিবাদ করলেন৷

ঈশ্বর যোষেফ ও তার পরিবারকে রক্ষা করেন: নিয়মের প্রতিজ্ঞা যা ঈশ্বর অব্রাহামকে করেছিলেন তা ইসহাকের উপর, তারপর যাকোবের উপর এসেছিল, আর তা এখন যাকোবের বারোজন…

নিয়মের প্রতিজ্ঞা যা ঈশ্বর অব্রাহামকে করেছিলেন তা ইসহাকের উপর, তারপর যাকোবের উপর এসেছিল, আর তা এখন যাকোবের বারোজন পুত্রদের আর তাদের পরিবারের উপর হল৷বারোজনদের উত্তরাধিকারীরা হলেন ইস্রায়েলের বারটি গোত্র৷

উৎস: Open Bible Stories © unfoldingWord · Open Bible Stories: Door43 World Missions Community, CC BY-SA 4.0 · © Sweet Publishing, CC BY-SA 3.0 · উৎস ও স্বত্ব

বাইবেলের কাহিনি

পরের গল্পগুলি

বাইবেলের কাহিনি