অন্বেষণ › তীর্থযাত্রীদের জন্য › প্রকাশিত বাক্যের সাতটি মণ্ডলী ও পাটম › ইফিষ
প্রকাশিত বাক্যের সাতটি মণ্ডলী ও পাটম · বিরতি 1 · দিন 1
ইফিষ

বাইবেলে
পৌল এখানে দুই বছরেরও বেশি শিক্ষা দিলেন; দীয়ানাকে ঘিরে এক দাঙ্গায় রঙ্গমঞ্চ ভরে গেল। সাতটি চিঠির প্রথমটি ইফিষের উদ্দেশে: তোমার প্রথম প্রেম তুমি পরিত্যাগ করেছ।
পরে তিনি সমাজঘরে [ধর্মগৃহে] গিয়ে তিনমাস সাহসের সাথে কথা বললেন, ঈশ্বরের রাজ্যের বিষয় যুক্তিসহ বুঝিয়ে দিলেন। কিন্তু কয়েক জন দয়াহীন ও অবাধ্য হয়ে জনগনের সামনেই সেই পথের নিন্দা করতে লাগল, আর তিনি তাদের কাছ থেকে চলে গিয়ে শিষ্যদের আলাদা করলেন, প্রতিদিন ই তূরান্নের বিদ্যালয়ে বাক্য আলোচনা করতে লাগলেন। এভাবে দুবছর চলল; তাতে এশিয়াতে বসবাসকারী যিহূদী ও গ্রীক সকলেই প্রভুর বাক্য শুনতে পেল।তাতে শহরে গন্ডগোল বেধে গেল; পরে লোকেরা একসাথে রঙ্গভূমির দিকে ছুটল, মাকিদনীয়ার গায় ও আরিষ্টার্খ, পৌলের এইদুজন সহযাত্রীকে ধরে নিয়ে গেল। তখন পৌল লোকদের কাছে যাবার জন্য মন করলে শিষ্যেরা তাঁকে যেতে দিল না। আর এশিয়ার প্রধানদের মধ্যে কয়েক জন তাঁর বন্ধু ছিল বলে তাঁর কাছে লোক পাঠিয়ে এই অনুরোধ করলেন, যেন তিনি রঙ্গভূমিতে নিজের বিপদ ঘটাতে না যান। তখন নানা লোকে নানা কথা বলে চিৎকার করছিল, কারণ সভাতে গন্ডগোল বেধেছিল এবং কি জন্য একত্র হয়েছিল, তা বেশিরভাগই লোক জানত না। তখন ইহুদীরা আলেকসান্দরকে সামনে উপস্থিত করাতে লোকেরা জনগনের মধ্যে থেকে তাকে বের করল; তাতে আলেকসান্দর হাতের দ্বারা ইশারা করে লোকেদের কাছে পক্ষ সমর্থন করতে চেষ্টা করলেন। কিন্তু যখন তারা জানতে পারল যে, সে, যিহূদী, তখন সকলে একসুরে অনুমান দুঘন্টা এই বলে চিৎকার করতে থাকল, ইফিষীয়দের দীয়ানাই মহাদেবী।ইফিষীয় শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ, যিনি তাঁর ডান হাতে সাতটা তারা ধরে, সোনার সাতটি দীপাধারের মাঝখানে গমনাগমন করেন, তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজ, কঠিন পরিশ্রম ও ধৈর্যের কথা জানি; আর আমি জানি যে, তুমি মন্দ লোকদের সহ্য করতে পার না এবং যারা প্রেরিত না হয়েও নিজেদের প্রেরিত বলে দাবী করে, তুমি তার প্রমাণও পেয়েছ যে তারা মিথ্যাবাদী; আমি জানি তোমার ধৈর্য্য আছে এবং তুমি আমার নামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, ক্লান্ত ও ভীত হয়ে পড়নি। তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, আমার প্রতি প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিত্যাগ করেছ।আজ এখানে
খনন করে বের করা রোমীয় মহানগরগুলোর একটি: মার্বেলের রাস্তা, কেলসাসের গ্রন্থাগার, দাঙ্গার রঙ্গমঞ্চ আর ঢালের বাড়িগুলো।
প্রাচীন তীর্থযাত্রীদের চোখে
কেউ শাস্ত্র পড়ে বিশ্বাস করতে পারে, কিন্তু সে ওখানে ধ্বংস হয়ে যাওয়া রঙ্গমঞ্চে গিয়ে দাঁড়িয়ে কল্পনায় আবার সেটিকে সেই হারিয়ে যাওয়া জনতায় ভরে তুলতে পারে না, যারা সেখানে পৌলের সঙ্গীদের ঘিরে ধরেছিল আর এক স্বরে চিৎকার করেছিল, “ইফিষীয়দের দীয়ানা মহান!”মার্ক টোয়েন, The Innocents Abroad, 1869 · আমাদের অনুবাদ
ভ্রমণের আগে আপনার দেশের ভ্রমণ-পরামর্শ দেখে নিন। খোলার সময় ও স্থানগুলোর নিয়ম বদলায় — তাদের সরকারি পৃষ্ঠা দেখুন।
উৎস: OpenBible.info, CC BY 4.0 · ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব